ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাফ নদীতে রোহিঙ্গা ডাকাতদলের সাথে বিজিবির গোলাগুলি : ২ ডাকাত আটক কোরবানির পশুর নামকরণ ও ভূরাজনৈতিক সংবেদনশীলতা প্রেমিকাকে উদ্ধারে গিয়ে প্রেমিকের ওপর চড়াও পুলিশ, লঙ্কাকাণ্ড ৪০০ জনকে ঔষুধসহ ফ্রি চিকিৎসা দিলো কর্মবীর মোটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে অটোরিকশা যাত্রীর মৃত্যু  টেকনাফে মাদক মামলায় ৮ বছরের সাজাপ্রাপ্ত আসামি জহির গ্রেফতার শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে জেলা বিএনপির খতমে কুরআন ও দোয়া মাহফিল পেকুয়ায় শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত সবাইকে দেশ গঠনে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ ২০ হাজার টাকায় আড়াই মাসের শিশু কেনার চেষ্টা, পুলিশ হেফাজতে পর্যটক দম্পতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: ছাত্রদলের রাজনীতি ও স্বপ্নময় বাংলাদেশের অভিযাত্রা পূর্ব সীমান্ত মিডিয়া নেটওয়ার্কের আত্মপ্রকাশ সভাপতি মাঈনুদ্দিন, সম্পাদক হুমায়ুন সেন্টমার্টিনে সালিশ বৈঠকে সাবেক মেম্বারের নেতৃত্বে হামলা : আহত বর্তমান মেম্বার শিল্পী ইয়াসির আরাফাত-এর দ্বিতীয় একক চিত্রপ্রদর্শনী শুরু ৩০ মে

চাঁদার জন্য উখিয়া রেঞ্জ কর্মকর্তাকে ‘কথিত’ সাংবাদিকের হুমকি! থানায় জিডি

মিথ্যা সংবাদের অজুহাত দেখিয়ে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন উখিয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা (সহকারী বন সংরক্ষক) মোহাম্মদ  শাহিনুর ইসলামের কাছে চাঁদা দাবী করেছেন এমডি. তুহিন ইসলাম নামে কথিত এক সাংবাদিক।

নিজেকে দৈনিক বাংলার সংবাদ ও এসএস টিভি নিউজের কক্সবাজার প্রতিনিধি পরিচয়ে রেঞ্জ কর্মকর্তার মুঠোফোনে ০১৯৯০৯৮০৪২১ নাম্বার থেকে গত ১৭ ফেব্রুয়ারি ক্ষুদে বার্তা পাঠিয়ে চাঁদা দাবী করেন তিনি।

কথিত সমিতি’র অনুষ্ঠানের জন্য মোটা অংকের টাকা না পাঠানোতে গত ২ মার্চ কথিত সাংবাদিক তুহিন- ক্ষয়ক্ষতি করা হবে বলে রেঞ্জ কর্মকর্তাকে ভয়ভীতি প্রদর্শন করেন।

এঘটনায় শংকিত রেঞ্জ কর্মকর্তা শাহীন মঙ্গলবার (৪ মার্চ), উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

শাহীন জানিয়েছেন, ” জনবল কম থাকা স্বত্ত্বেও আমি ও আমার সহকর্মীরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। মূলধারার সাংবাদিকরা কখনো এমন আচরণ করতে পারেনা, আমার মনে হয়েছে সাংবাদিকতার মত মহান পেশাকে কলুষিত করছে এক ধরনের প্রতারক চক্র। ”

জিডির বিষয়টি নিশ্চিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন।

এবিষয়ে জানতে চেয়ে অভিযুক্ত তুহিনের ব্যবহৃত ০১৯৯০৯৮০৪২১ নাম্বারে বারবার কল করা হলেও তিনি রিসিভ করেন নি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নাফ নদীতে রোহিঙ্গা ডাকাতদলের সাথে বিজিবির গোলাগুলি : ২ ডাকাত আটক

চাঁদার জন্য উখিয়া রেঞ্জ কর্মকর্তাকে ‘কথিত’ সাংবাদিকের হুমকি! থানায় জিডি

আপডেট সময় : ০৮:২১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫