ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার আইন কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন রবিবার সকাল ১০ টার মধ্যে নিজ উদ্যোগে সৈকতের স্থাপনা না সরালে উচ্ছেদ অভিযান হ্নীলায় ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ কর্মসূচীর উদ্বোধন করলেন এমপি শাহজাহান চৌধুরী আপেল মাহমুদ কে ট্যুরিস্ট পুলিশের হেডকোয়ার্টারে বদলি শুধু অন্যায় নয়, আমার সঙ্গে জুলুম করা হয়েছে: আনিস আলমগীর শহরে নর্দমা পরিস্কার অভিযানের উদ্বোধন করলেন এমপি কাজল সুগন্ধা পয়েন্টে অর্ধগলিত মৃত ডলফিন টেকনাফের কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি নেওয়াজ শরীফ গ্রেফতার শ্রমিকদের বেতন-বোনাস ঈদের ছুটির আগেই পরিশোধের নির্দেশ ভোটের কালি নখ থেকে মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার মির্জা আব্বাসের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানি হামলায় ‘সৌদি আরবে ৫টি মার্কিন সামরিক বিমান’ ক্ষতিগ্রস্ত কুতুবদিয়া সৈকতে পড়ে আছে দেড় টন ওজনের মৃত তিমি দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ

চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযান: অস্ত্রসহ আটক-১

কক্সবাজারের চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ১টি দেশীয় অস্ত্রসহ মোহাম্মদ আলী হোসেন (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

রবিবার (১১ জানুয়ারি)ভোর ৫ টার দিকে উপজেলার চিরিংগা ইউনিয়নের চরণদ্বীপ ৯নং ওয়ার্ড পুলানকাটা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। আটককৃত আলী হোসেন ওই এলাকার মতিউর রহমানের ছেলে।

চকরিয়া সেনাক্যাম্প থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তি সুত্রে জানাযায়-চিরিংগা ইউনিয়নের চরণদ্বীপে দীর্ঘদিন ধরে সক্রিয় মোহাম্মদ আলী হোসেনসহ বিভিন্ন সন্ত্রাসী চক্র। তারা স্থানীয় জনগণের নিরাপত্তা বিঘ্নিত করে আসছিল।
জাতীয় সংসদ নির্বাচন -২০২৬ কে কেন্দ্র করে স্থানীয় চিহ্নিত এবং শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার ও তৎপরতা দমনের লক্ষ্যে অভিযানটি পরিচালনা করা হয়।

অভিযানকালে যৌথ বাহিনী ঘটনাস্থলে হতে ১টি দেশীয় একনলা বন্দুক উদ্ধার করা হয়। মোহাম্মদ আলী হোসেন অবৈধ অস্ত্র বহন করা সহ বেশ কিছুদিন যাবৎ নির্বাচনী পরিবেশকে বিশৃঙ্খল এবং প্রশ্নবিদ্ধ করার গোপন পরিকল্পনা করছিলো। আটককৃত ব্যক্তি এবং উদ্ধারকৃত অস্ত্র চকরিয়া থানায় হস্তান্তর করা হয়।

ট্যাগ :

কক্সবাজার আইন কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযান: অস্ত্রসহ আটক-১

আপডেট সময় : ০৮:১২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬