ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফের কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি নেওয়াজ শরীফ গ্রেফতার শ্রমিকদের বেতন-বোনাস ঈদের ছুটির আগেই পরিশোধের নির্দেশ ভোটের কালি নখ থেকে মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার মির্জা আব্বাসের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানি হামলায় ‘সৌদি আরবে ৫টি মার্কিন সামরিক বিমান’ ক্ষতিগ্রস্ত কুতুবদিয়া সৈকতে পড়ে আছে দেড় টন ওজনের মৃত তিমি দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ রামুতে এনসিপির ইফতার মাহফিল অনুষ্ঠিত সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তাদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উখিয়া রাইজিং স্টার সোসাইটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত আপেল মাহমুদের অপকর্মের প্রতিবাদ করায় আমাকে ১০০ কোটি টাকা খরচ করে হত্যার পরিকল্পনা ফাঁস-জাবেদ ইকবাল ইফতার আয়োজন কক্সবাজার জেলা বিএনপির উখিয়ায় ৩ লক্ষ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার ​ মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

চকরিয়ায় বসতঘর থেকে পিস্তল ও গুলি উদ্ধার : আটক ১

চকরিয়ায় ১টি বিদেশী পিস্তল ও ১ রাউন্ড গুলিসহ ১ নারী কে গ্রেফতার করেছে পুলিশ।

জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট ও অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস এ তথ্য জানান।

তিনি বলেন,মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে গোপন সূত্রে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে চকরিয়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের মধ্যম পালাকাটা কালাচাঁন পাড়ায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখার অভিযোগে খুরশিদা বেগম নামের এক নারীকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে তার মেয়ের জামাই বাপ্পীর বসতঘরে অস্ত্র রাখা আছে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে পালাকাটা ইমাম উদ্দিন পাড়ায় বাপ্পীর বসতঘরের বেডরুমে তল্লাশি চালিয়ে ১টি বিদেশী পিস্তল ও ১ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

আটক খুরশিদা বেগম (৩৬) পালাকাটার মো: নুরুল হকের স্ত্রী। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস।

ট্যাগ :

টেকনাফের কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি নেওয়াজ শরীফ গ্রেফতার

চকরিয়ায় বসতঘর থেকে পিস্তল ও গুলি উদ্ধার : আটক ১

আপডেট সময় : ০৬:৪৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬