ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে ৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারে বিলাস ভ্রমণে গিয়ে ধরা ‘কেডিসি বস্তি’র ৫ বাসিন্দা আজ পৃথিবীর মন খারাপ: ‘বিদায়’ বললেন, ফুটবলের কবি হামের টিকার আওতায় ২ কোটি শিশু, এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ প্রবাসীদের পরিবার নিয়ে সৌদি থাকার সুযোগ সাগরে লঘুচাপ, টানা বৃষ্টির আভাস দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী বিশ্ববাজারে ১০১ ডলারে পৌঁছেছে জ্বালানি তেলের দাম সোনাদিয়া চ্যানেলে জলদস্যুদের তাণ্ডব: ৮ মাঝিমাল্লা চমেক হাসপাতালে সেন্টমার্টিনে ভুল চিকিৎসায় অসুস্থ ৫০ শিশু! ইউএনও’র হস্তক্ষেপে উখিয়ায় শ্মশানের ভাঙচুর করা দেয়াল পুন:র্নির্মাণ শুরু সোনাদিয়া দ্বীপে প্যারাবন দখলদারদের উচ্ছেদে নামছে নৌবাহিনী : পরিবেশবাদীদের স্বস্তি জেলা জামায়াতের কর্মপরিষদ বৈঠকে আমীর -“তেল, গ্যাস ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে” কক্সবাজার-টেকনাফ মহাসড়কে চেইন্দায় ট্রাকের ধাক্কায় সিএনজি যাত্রী নিহত বিশেষ অভিযান: গ্রেফতার ২৫ জন, ১৭ কিশোর গ্যাং সদস্য আটক

চকরিয়ায় পুলিশের টহল গাড়ি দূর্ঘটনার কবলে,আহত-৩

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চকরিয়া থানা পুলিশের টহলরত একটি সিএনজি দুর্ঘটনার কবলে পড়েছে। দ্রুতগামী একটি নোহা গাড়ির

ধাক্কায় এ দূর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে । এতে পুলিশের একজন
সাব-ইন্সপেক্টর,দুইজন কনস্টেবল আহত হয়েছে।

বৃহস্পতিবার (৩০জানুয়ারি)রাত ১১টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পাগলিরবিল এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
চকরিয়া থানার ওসি মনজুর কাদের ভুইঁয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন,চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই)সোহরাব সাকিব,কনস্টেবল
মোহাম্মদ মোস্তাফিজ ও জীবন।

জানা গেছে,এসআই সোহরাব সাকিব থানা থেকে অটোরিকশা (সিএনজি)যোগে পুলিশের একটি একটি টিম নিয়ে মহাসড়কের ফাঁসিয়াখালী,ডুলাহাজারায় ডিউটিতে ছিলেন।
টহলরত সিএনজি কোটাখালীর দিকে যাওয়ার পথে কক্সবাজার মুখি দ্রুত গতির একটি নোহা পিছনে গাড়িটিকে ধাক্কা দিলে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়।

চকরিয়া থানার ওসি মনজুর কাদের ভুইঁয়া বলেন, পুলিশ সদস্যরা টহল দেওয়ার সময় নোহা গাড়ির ধাক্কায় এ দূর্ঘটনা ঘটে।তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।নোহা গাড়িটিকে ধরতে চেষ্টা চলছে।

ট্যাগ :

চকরিয়ায় পুলিশের টহল গাড়ি দূর্ঘটনার কবলে,আহত-৩

আপডেট সময় : ০৮:৩২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫