ঢাকা ০২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গোপসাগরে নিম্নচাপ : সারাদেশে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, কমবে তাপদাহ বিশ্ব গণ্ডার দিবস আজ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কা, ঘটনাস্থলেই শিশুর মৃত্যু ব্যবসায়িক দ্বন্দ্বে মানসিক চাপ, সৌদি আরবে লোহাগাড়ার যুবকের মরদেহ উদ্ধার লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ চাকরি দেয়ার নামে কিশোর অপহরণ : উখিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার পুলিশ সুপারের বক্তব্যের নিন্দা কক্সবাজার আইনজীবী সমিতির : জেলা জজকে অবহিত করার সিদ্ধান্ত

ক্ষণস্থায়ী ঝড়ে দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে নাজিরার টেক শুঁটকি পল্লীর ব্যবসায়ীরা

কক্সবাজার শহরের সমুদ্র তীরের নাজিরারটেক শুঁটকি পল্লীতে আকস্মিক ঝড়ের তাণ্ডবে চরম বিপর্যয়ের মুখে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

ঝড়ের আঘাতে এক নিমিষেই লণ্ডভণ্ড হয়ে গেছে অনেকের স্বপ্ন ও ব্যবসার পুঁজি।

​অন্যান্য ব্যবসায়ীদের মতো ধারদেনা করে মাত্রই শুঁটকি ব্যবসা শুরু করেছিলেন মোঃ রফিক। কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগে সবকিছু হারিয়ে তিনি এখন প্রায় নিঃস্ব। কক্সবাজার শহরের সাগর লাগোয়া এই শুঁটকি পল্লীতে দীর্ঘ ৩০ বছর ধরে ব্যবসা করে আসলেও এমন বিধ্বংসী ও বড় বিপর্যয়ের মুখোমুখি আগে কখনো হতে হয়নি বলে জানান এই ব্যবসায়ী।

​ঝড়ে কেবল রফিকই নন, আরও অন্তত ১০ থেকে ১৫ জন শুঁটকি ব্যবসায়ী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ভুক্তভোগী ব্যবসায়ীদের দাবি অনুযায়ী, এই আকস্মিক দুর্যোগে সব মিলিয়ে তাঁদের প্রায় ১ থেকে দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

​এদিকে নাজিরারটেক মৎস্য ব্যবসায়ী সমিতির নেতারাও ক্ষয়ক্ষতির এই বিপুল পরিমাণের বিষয়টি নিশ্চিত করেছেন।

​ঘটনার পর বিকেলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান কক্সবাজারের জেলা মৎস্য কর্মকর্তা মো: নাজমুল হুদা। তিনি জানান, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা সম্ভব নয়। মাঠ পর্যায়ে পূর্ণাঙ্গ যাচাই-বাছাই ও তদারকির পরেই ক্ষতির চূড়ান্ত হিসাব জানা যাবে। এ ছাড়া ঘটনার পর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যালয়ের একটি প্রতিনিধি দল।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে নিম্নচাপ : সারাদেশে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, কমবে তাপদাহ

ক্ষণস্থায়ী ঝড়ে দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে নাজিরার টেক শুঁটকি পল্লীর ব্যবসায়ীরা

আপডেট সময় : ০৩:৪৩:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬