ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তেল বিক্রির অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র, যা বলল রাশিয়া মাঠ প্রশাসন সাজাচ্ছে নতুন সরকার : ঈদের আগেই প্রজ্ঞাপন কেমন হওয়া উচিত সেহরি-ইফতার রোজা : নফসের বিরুদ্ধে জিহাদ জাতিসংঘ কেন অপ্রয়োজনীয়? কক্সবাজারে ঠিকাদারকে ‘মিথ্যা মামলায় ফাঁসানোর’ অভিযোগ, এসপির কাছে স্ত্রীর আবেদন মহেশখালীতে সড়ক দুর্ঘটনা: যুবক নিহত খুনিয়াপালংয়ে বেপরোয়া ডাম্পারের ধাক্কায় দুই শিশুর মৃত্যু! উখিয়া কোর্টবাজারে র‌্যাব ও ভোক্তা অধিকারের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জেলা সংগীত শিল্পী পরিষদের ইফতার সম্পন্ন অধিধ্বনির উদ্যোগে শিশুদের নাট্য কর্মশালা ‘অভিনয়ের হাতেখড়ি’র উদ্বোধন নিজেকে নির্দোষ দাবি টেকনাফের ফরিদের: র‍্যাব বলছে ১৭ মামলার পলাতক আসামী স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ বাস্তবায়নে সৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু জেলা প্রশাসনের অপহরণের দুই দিন পর কিশোর উদ্ধার, গ্রেপ্তার ১ গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে: সংসদে রাষ্ট্রপতি

কুতুবদিয়া চ্যানেল পাড়ি দিলেন দেশের ১৫ সাঁতারু

  • আবুল কাশেম
  • আপডেট সময় : ০৭:১৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • 398

কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেল পাড়ি দিলেন দেশের ১৫ জন সাঁতারু।

বাংলাদেশ ওপেন ওয়াটার সুইমিং (বোয়াস) এর আয়োজনে শনিবার সকাল সাড়ে ১১ টায় পাহাড় থেকে ডটকম এর সহযোগীতায় কুতুবদিয়া চ্যানেল পাড়ি শুরু করেন তারা।

পেকুয়া উপজেলার মগনামা ঘাট থেকে দ্বীপ উপজেলা কুতুবদিয়া বড়ঘোপ ঘাট সাঁতার প্রতিযোগীতার উদ্বোধন করেন বাংলাদেশ ওপেন ওয়াটার সুইমিং বোয়াস এর উপদেষ্টা ও পাহাড় থেকে.কম এর চেয়ারম্যান শিমুল চৌধুরী।

অংশগ্রহণকারী সাতারুদের মধ্যে রয়েছেন, যারা সফলভাবে বাংলা চ্যানেল পার করেছেন এবং আন্তর্জাতিক বিভিন্ন সাতার প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিজ্ঞতাও রয়েছে এমন সাঁতারুরা।

দীর্ঘ ৫ কিলোমিটারের এই কুতুবদিয়া চ্যানেলটি প্রথম আবিষ্কৃত হয় ২০২২ সালে। তখন তিনজন তরুণ সাতারু এই চ্যানেল পাড়ি দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় এই বছরও অনুষ্ঠিত হলো এই কুতুবদিয়া চ্যানেল পাড়ি প্রতিযোগীতা।

আয়োজক কমিটির সমন্বয়ক জিহাদ হোসেন বলেন, আমরা তরুণ প্রজন্মকে সাঁতারে উৎসাহিত করতে চাই, তাদের সাহস ও শারীরিক সক্ষমতার বিকাশে কাজ করতে চাই। ভবিষ্যতে দেশের আরও বিভিন্ন জেলায় এমন আয়োজন করার পরিকল্পনা আছে আমাদের।

বাংলাদেশে ওপেন ওয়াটার সুইমিংকে জনপ্রিয় করতে বোয়াসের এই উদ্যোগ নিঃসন্দেহে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করেন সাঁতার সংশ্লিষ্টরা৷

অংশগ্রহণ কারীদের মধ্যে সাইফুল ইসলাম রাসেল ১ ঘন্টা ২৫ মিনিট সময় নিয়ে কুতুবদিয়া চ্যানেল পাড়ি দেন। তাছাড়া কক্সবাজারের পেকুয়ার সন্তান আবদুল মতিন ১ ঘন্টা ৫৫ মিনিট ও সাখাওয়াত হোসেন সাকিব ২ ঘন্টা ৫ মিনিট সময় নিয়ে কুতুবদিয়া চ্যানেল পাড়ি দেন।

এবারের অংশগ্রহণকারীরা হলেন, মোঃ মাহমুদুল হাসান, মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, এসএম শাহরিয়ার মাহমুদ, শাহনেওয়াজ বাবু, মোঃ আব্দুল মাতিন, আলি রওনক (সৌরভ), মোঃ শহীদুল্লাহ্ বাগমার প্রান্তিক, মোঃ হাবিবুর রহমান, মোঃ জিহাদ হোসেন, শরীফ মোঃ ফয়সাল, নাসির আহমেদ সৌরভ, মোঃ শাখাওয়াত হোসেন সাকিব ও মোঃ ফয়সাল জিয়া।

ট্যাগ :

কুতুবদিয়া চ্যানেল পাড়ি দিলেন দেশের ১৫ সাঁতারু

আপডেট সময় : ০৭:১৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫