ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধানমন্ত্রী তারেক রহমান – বিএনপি দেশের মানুষের স্বার্থে কাজ করে শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী, পরিবারের হাতে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান স্ত্রীকে সঙ্গে নিয়ে ডুলাহাজারা সাফারি পার্ক ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী মালুমঘাটে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের জন্য আমার নেতার বৃহত্তর মাস্টার প্ল্যান আছে – স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে পিএমখালীতে যান প্রধানমন্ত্রী, পাশে বসান স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘করবো কাজ, গড়ব দেশ’—প্রধানমন্ত্রী তারেক রহমান কোদাল দিয়ে মাটি কেটে পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে প্রথমবার কক্সবাজারে পৌঁছেছেন তারেক রহমান, দিনব্যাপী অংশ নেবেন ১১ কর্মসূচিতে  কক্সবাজারের পথে সপরিবারে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর কাছে কক্সবাজারের মানুষের ৩ দাবি প্রধানমন্ত্রীকে বরনে প্রস্তুত পেকুয়া কক্সবাজারে অনুষ্ঠিত হলো ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চাই -কক্সবাজারে ক্রীড়ামন্ত্রী কুতুবদিয়ায় উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানচর্চা এবং উদ্যোক্তা মনোভাব বিকাশে দিনব্যাপী কর্মসূচি

কুতুবদিয়ার শিক্ষার্থীরা মেধাবী- প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

  • আবুল কাশেম
  • আপডেট সময় : ০৯:৩৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • 441

কুতুবদিয়ার ভবিষ্যৎ প্রজন্মকে মানসম্মত শিক্ষা দিতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, সমুদ্রবেষ্টিত কুতুবদিয়া একটি দুর্গম এলাকা হলেও এখানকার শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী। শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। আগামী দিনে শিক্ষকদের প্রশিক্ষণ, ডিজিটাল লার্নিং এবং বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দেয়া হবে। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য প্রতিটি বিদ্যালয়ে একজন করে শিক্ষককে বিশেষ প্রশিক্ষণ দেয়া হবে বলেও তিনি জানান।

রবিবার সকালে কুতুবদিয়া দরবার ঘাটে পৌঁছালে উপদেষ্টাকে স্বাগত জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যথোয়াইপ্রু মারমা, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাকিব উল আলম ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মুসলিম উদ্দিন।

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার উত্তর লেমশীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব ধূরুং সরকারি প্রাথমিক বিদ্যালয়, কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ ধূরুং লাইট হাউস পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপদেষ্টা বিদ্যালয়ের শ্রেণিকক্ষের পরিবেশ, উপস্থিতি রেজিস্টার, শিক্ষার্থীদের পাঠদানের মান, খেলা-ধুলা ও সহপাঠ্যক্রমিক কার্যক্রমের ওপর সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি যেসব বিদ্যালয়ে শিক্ষক কম বা শিক্ষাসামগ্রীর অভাব রয়েছে, সেগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধানমন্ত্রী তারেক রহমান – বিএনপি দেশের মানুষের স্বার্থে কাজ করে

কুতুবদিয়ার শিক্ষার্থীরা মেধাবী- প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

আপডেট সময় : ০৯:৩৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫