ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খামেনির মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী মন্ত্রী হিসেবে শপথ নিলেন অ্যাড. আহমেদ আযম খান স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি ডেপুটি স্পিকার হলেন কায়সার কামাল ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ প্রথম অধিবেশনের সভাপতি খন্দকার মোশাররফ আজ জনআকাঙ্ক্ষা, গণতন্ত্রের পদযাত্রা শুরুর সংসদ: সালাহউদ্দিন আহমদ ইসরায়েল থেকে স্থায়ীভাবে রাষ্ট্রদূত প্রত্যাহার স্পেনের জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ দ্বীপবর্তিকার ইফতার মাহফিল সম্পন্ন জাতীয় সংসদের অধিবেশন কক্ষে কালিমার ক্যালিগ্রাফি টেকনাফে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার, র‌্যাবের ২টি মোটরসাইকেলে আগুন উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ৫ জন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আরসা সন্ত্রাসী গ্রেফতার লবণ চাষীদের গলা কাটছে ইজারাদার

কুতুবদিয়ায় ‎মাছের ঘের দখল নিয়ে যুবককে মারধর, এনসিপি নেতাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা

‎কক্সবাজারের কুতুবদিয়ায় কৈয়ারবিল মতির বাপের পাড়া ব্রিজ এলাকায় খাল দখল করে মাছ ধরা নিয়ে মারধরের ঘটনায় কুতুবদিয়া এনিসিপির যুগ্ম সমন্বয়কারী রিদুয়ানুজ্জামান হেলালীসহ পাঁচজনকে আসামি করে থানায় মামলা দায়ের হয়েছে।

মামলাটি করেছে মারধরে গুরুতর আহত ভুক্তভোগী বাপ্পি। সে মতির বাপের পাড়ার নুরুল হুদার ছেলে।

‎মামলার বাদি বাপ্পি ও এজাহার সূত্রে জানা যায়, মাছ ধরাকে কেন্দ্র করে গত ২২ আগস্ট রাতে মামলার আসামী রুবেল, হেলালি, আরাফাত, পারভেজ ও নুরুল হুদা পূর্বপরিকল্পিতভাবে লোহার রড, দা, ছুরি ও লাঠি নিয়ে হামলা করে বাপ্পির উপর। আসামিদের মারধরের ফলে তার ঠোঁট ছিড়ে যায়। শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়। এজাহারে উল্লেখ করা হয়, এসময় তার পকেটে থাকা নগদ টাকাও ছিনিয়ে নিয়ে যায় আসামীরা। মামলার বাদি বাপ্পি জানান ঠোঁটের ক্ষতস্থানে তিনটি সেলাই দিতে হয়েছে।

‎বাপ্পির মা রোজিনা আকতার বলেন, মাছ ধরা নিয়ে বেশকিছু দিন ধরে স্থানীয় আরাফাত ও সমন্বয়ক পরিচয়দানকারী হেলালী আমার ছেলে বাপ্পিকে হুমকি দিয়ে আসছিল। প্রশাসনের কথা বলে আরাফাত নামের ছেলেটার মাধ্যমে ৫০ হাজার টাকাও নিয়েছে হেলালী। সেটার জন্য থানায় বিচারও দিয়েছি। কিন্তু সুরাহা হয়নি। উল্টো বিচার চলাকালীন আমার ছেলে খুন করার উদ্দেশ্যে হামলা করেছে আসামীরা।

‎তবে স্থানীয়রা জানান, মারধরের ঘটনার পরের দিন (২৩ আগস্ট) উপজেলা প্রশাসন উক্ত স্থানে অভিযান চালিয়ে খালের অবৈধ দখল উচ্ছেদ করে দেয়। এদিকে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

‎এ ব্যাপারে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো: আরমান হো‌সেন ব‌লেন, মারধরের ঘটনায় মৎস‌্যজী‌বি মো: বা‌প্পির দা‌য়েরকৃত মামলা‌টি রুজু হ‌য়ে‌ছে। তদন্ত সা‌পে‌ক্ষে‌ পরবর্তী ব‌্যবস্থা নেয়া হ‌বে।

ট্যাগ :

আপডেট সময় : ০৯:৫০:২০ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫