ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকলে কেউ সীমান্ত লঙ্ঘন করতে পারবে না – উখিয়ায় উপদেষ্টা আদিলুর রহমান কৌশলের নামে ‘গুপ্ত’ বা ‘সুপ্ত’ বেশ ধারণ করেনি বিএনপি: তারেক রহমান বাংলা চ্যানেল পাড়ি ২ নারীসহ ৩৫ সাঁতারুর গণভোটের ফটোকার্ড শেয়ার করলেন প্রধান উপদেষ্টা নির্বাচন পর্যবেক্ষণে মাঠে নেমেছেন ইইউ’র ৫৬ পর্যবেক্ষক দেশের ভেতরে পোস্টাল ব্যালটে পরিবর্তন আসছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড বাতিল, নতুনভাবে গঠন জনতার কাফেলা হ্যাঁ ভোটের পক্ষে- কক্সবাজারে আদিলুর রহমান খান ইসিতে অষ্টম দিনের আপিল শুনানি শুরু হোয়াইক্যং সীমান্তের চিংড়ি ঘের থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার পেকুয়ায় লবণ চাষিকে কুপিয়ে আহতের অভিযোগ সীমান্তে মা ই ন বি স্ফো র ণে এক পা হারানো হানিফের অন্য পা নিয়েও শঙ্কা মানব পাচারকে কেন্দ্র করে গোলাগুলি, টেকনাফে গুলিবিদ্ধ কিশোরীর মৃত্যু প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ লবণ আমদানির সিদ্ধান্ত স্থগিত করায় কক্সবাজার চেম্বার অব কমার্সের ধন্যবাদ জ্ঞাপন

কুতুবদিয়ায় ভূমি মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আবুল কাশেম
  • আপডেট সময় : ০৯:২০:২২ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • 465

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” প্রতিপাদ্যে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় শুরু হয়েছে ৩ দিন ব্যাপী “ভূমি মেলা”।

রবিবার সকালে উপজেলা ভূমি কার্যালয়ের উদ্যোগে ভূমি মেলা-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী উপজেলা ভূমি কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড়ঘোপ ইউনিয়ন ভূমি কার্যালয়ে এসে শেষ হয়।

‌র‍্যালী শেষে উপজেলা ভূমি কার্যালয় মাঠে
কুতুবদিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাদাত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যথোয়াইপ্রু মারমা।

উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর জামাল উদ্দিনের সঞ্চালনায় উক্ত ভূমি মেলায় উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরমান হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ ফরহাদ মিয়া, ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মোঃ মিজবাহ উদ্দিন বক্তব্য রাখেন।
উক্ত আলোচনা সভায়য় উপজেলা ভূমি কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার-মুদ্রাক্ষিক সাদেক হোছাইন, সার্টিফিকেট সহকারী এম হাসনাইন হোসেন, সার্টিফিকেট পেশকার লিটন দে ও মোঃ আমিনুল ইসলামসহ সেবাপ্রার্থীরা উপস্থিত ছিলেন।

মেলা উপলক্ষে কুতুবদিয়ায় উপজেলা ভূমি কার্যালয় ছাড়াও ২টি ইউনিয়ন ভূমি অফিসে সেবা প্রদান করা হচ্ছে। সেবার মধ্যে রয়েছে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, মৌজা ম্যাপ ও খতিয়ান প্রদানসহ ভূমি সংশ্লিষ্ট যাবতীয় সেবা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

কুতুবদিয়ায় ভূমি মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:২০:২২ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫