ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর কর্মসূচিতে অংশ নেয়ার নাম করে আনছিলো ইয়াবা : আটক  যুবদল নেতা, দল থেকে বহিস্কার কক্সবাজারে দুইশ কিলোমিটার ড্রাইভ করেছেন প্রধানমন্ত্রী ১৫ বছর পরও স্মৃতিতে অমলিন নেতা শাহ আলম সরকার বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে- এমপি কাজল সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার আত্মসমর্পণ করতে আদালতে আসছেন এমপি আমির হামজা একই পরিবারের ৪ সদস্যের আত্মহত্যা ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, পুলিশ সদস্য প্রত্যাহার নিজ বাড়ি থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার নজরুল বর্ষ ঘিরে তিন দিনব্যাপী অনুষ্ঠান হবে ৬৪ জেলায়: সংস্কৃতিমন্ত্রী দুর্ভিক্ষপীড়িত রাষ্ট্রকে টেনে তুলেছিলেন জিয়াউর রহমান: মির্জা ফখরুল ‘এগিয়ে চলো ব্রাজিল’, সতীর্থদের প্রতি নেইমার বিশ্বকাপ জিততে এসেছি, ব্যক্তিগত পুরস্কার নয়: ভিনিসিয়ুস প্রায় ১৪ ঘণ্টার সফর শেষে ঢাকা ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারে ব্লু ইকনোমি ও মেরিন সাইন্স বিষয়ে স্পেশালাইজড বিশ্ববিদ্যালয় ১৫-২০ বছর আগে হওয়া উচিত ছিলো- প্রধানমন্ত্রী

কক্সবাজার-১ আসনে প্রার্থী হচ্ছেন ঢাবির আইন বিভাগের ছাত্র-শিক্ষক!

  • টিটিএন ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৫৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • 2482

কক্সবাজার-১ আসনে প্রার্থী হচ্ছেন ঢাবির আইন বিভাগের ছাত্র-শিক্ষক!

টিটিএন ডেস্ক :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের আসনে (কক্সবাজার-১) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) থেকে মনোনয়ন চান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক ড. মইনুল আহসান খান।

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদও ঢাবির আইন বিভাগের ছাত্র ছিলেন। অধ্যাপক মইনুল আহসান হাসান একই বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মনোনয়নপত্রে আবেদনে  অধ্যাপক মইনুল জানিয়েছেন, তিনি পূর্বে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু তার কোনো পদ-পদবি ছিল না।

বর্তমানে তিনি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অব চিটাগংয়ের আইন অনুষদের ডিন হিসেবে কর্মরত রয়েছেন।

এরআগে, গত ৩ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। এরমধ্যে কক্সবাজার-১ আসন থেকে প্রার্থী করা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে।

ভোটের মাঠে সালাউদ্দিন আহমদের রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। তার বিপরীতে এনসিপির মতো নতুন দলের প্রার্থী ড.মঈনুল আহসান খান ভোটের মাঠে কতটুকু ঠাঁই করে নিবেন তা এখন দেখার বিষয়।

২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজার-১ আসনে প্রার্থী হচ্ছেন ঢাবির আইন বিভাগের ছাত্র-শিক্ষক!

আপডেট সময় : ০৯:৫৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫