ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আনসার বাহিনী প্রযুক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী মিয়ানমার থেকে চোরাই পথে আনা গরুসহ ট্রাক জব্দ, আটক ৫ মহাসড়কের পাশে পশুর হাট বসানো যাবে না -জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভায় সিদ্ধান্ত উখিয়ায় মানববন্ধন করে আলোচিত ‘ছৈয়দাখাতুন’ হত্যা মামলা প্রত্যাহার দাবি! জাতিসত্তার কবি নূরুল হুদার জন্মভিটায় চুরি, উধাও ২০০ বছরের পুরনো সিন্ধুক ওশান প্যারাডাইসে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি: শতাধিক কর্মীর ব্লাড গ্রুপিং, ১২ জনের রক্ত সংগ্রহ কুতুবদিয়া ৩দিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন মহেশখালীতে জমকালো আয়োজনে ‘ভূমিসেবা মেলা’ উদ্বোধন রাস্তার পাশে মিলল ভবঘুরে বৃদ্ধের মরদেহ খেলতে গিয়ে পুকুরে তলিয়ে যায় শিশু সাদিক ৯ বছরের শিশুকে ধর্ষণ: দুই মাস পর আটক প্রধান আসামি ঝাউতলায় পৌরসভার নালা দখল করে দোকান নির্মাণ, নীরব পৌর প্রশাসন রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলি ও ৪৩ হাজার ইয়াবা উদ্ধার দেশীয় অস্ত্রসহ রোহিঙ্গা যুবক আটক জলাশয়ে ডুবে প্রাণ গেল রোহিঙ্গা শিশুর
পৌরসভায় দুদকের অভিযান

কক্সবাজার শহরে নিম্নমানের সড়ক বাতি: সন্ধ্যা হলে জ্বলেনা

  • আফজারা রিয়া
  • আপডেট সময় : ১২:৫০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • 1076

কক্সবাজার শহরে নিম্ন মানের সড়ক বাতি ও সিসিটিভি ক্যামেরা লাগিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ এর বিষয়ে পৌরসভায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে এ অভিযান চালানো হয়।

দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক অনিক বড়ুয়া জানান, সড়কবাতি প্রকল্পের বাজেট বরাদ্দ ও টেন্ডার প্রক্রিয়ার বিস্তারিত কাগজপত্র সংগ্রহ করেছে। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারের কার কতোটুকু দায়িত্ব তাও খতিয়ে দেখা হচ্ছে।

অনিক বড়ুয়া বলেন, ‘সম্পূর্ণ রেকর্ডপত্র পর্যালোচনা করে আমরা আমাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবো।’

কক্সবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা জানান, দুদক তাদের কাছে জানতে চেয়েছে শহরের প্রধান সড়ক গুলোতে সন্ধ্যার পর বাতি জ্বলেনা কেনো?

কক্সবাজারের প্রধান সড়কগুলো কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ এবং সড়ক বিভাগের তত্ত্বাবধানে জানিয়ে পৌরসভার এই কর্মকর্তা বলেন, সিসিটিভি এবং সড়ক বাতিসহ সড়কের যাবতীয় কাজে পৌরসভার কোনো হস্তক্ষেপ নেই।

পরাক্রম চাকমা আরো বলেন, শহরের উপসড়ক গুলোতে বিশ্বব্যাংকের অর্থায়নে ও এলজিইডির মাধ্যমে পৌরসভা যে প্রকল্পটি বাস্তবায়ন করেছে সেটি আমি যোগদান করার পূর্বে। তাই বিষয়টি নিয়ে বিস্তারিত বলতে পারবোনা।

“কেউ যদি বলে অনিয়ম হয়েছে, সেটা খতিয়ে দেখা যেতে পারে। তবে আমি যোগদান করার পর এমন কোনো কাজ হয়নি”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আনসার বাহিনী প্রযুক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী

পৌরসভায় দুদকের অভিযান

কক্সবাজার শহরে নিম্নমানের সড়ক বাতি: সন্ধ্যা হলে জ্বলেনা

আপডেট সময় : ১২:৫০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫