ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে: সংসদে রাষ্ট্রপতি সংসদে বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন, নেতৃত্বে যারা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন : জামায়াত আমির ইরানি ড্রোনের আঘাতে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর বিধ্বস্ত প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে বিরোধী দলের প্রতিবাদ-ওয়াক আউট খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন : স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী মন্ত্রী হিসেবে শপথ নিলেন অ্যাড. আহমেদ আযম খান স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি ডেপুটি স্পিকার হলেন কায়সার কামাল ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ প্রথম অধিবেশনের সভাপতি খন্দকার মোশাররফ আজ জনআকাঙ্ক্ষা, গণতন্ত্রের পদযাত্রা শুরুর সংসদ: সালাহউদ্দিন আহমদ ইসরায়েল থেকে স্থায়ীভাবে রাষ্ট্রদূত প্রত্যাহার স্পেনের

কক্সবাজারে হঠাৎ আ গু নে পুড়ল যাত্রীবাহী বাস

কক্সবাজার শহরের বাস টার্মিনাল সংলগ্ন পুলিশ লাইনস লাগোয়া বাস কাউন্টারের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী একটি বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১১ টা ৪৫ এর দিকে দোয়েল এক্সপ্রেস নামে একটি পরিবহন প্রতিষ্ঠানের বাসটিতে হঠাৎ ভয়াবহ আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিক খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পর আগুন নেভানোর তৎপরতা শুরু করেন।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ তানহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ আগুন লাগার কারণ এখনো জানা যায়নি, পরে জানা যাবে৷ তবে ফায়ারসার্ভিস ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছে, বাসের সামনের অংশ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।’

হঠাৎ করে বাসটিতে আগুন জ্বলতে দেখতে পেয়ে স্থানীয় থেকে শুরু করে পথচারীদের মাঝে আতংকের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা সঠিক কারণ বুঝতে না পারলেও অনেক বলছেন সিগারেটের আগুন থেকে এই দূর্ঘটনা হতে পারে।

তবে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন জানিয়েছেন, ‘ বাসের চালকের সাথে কথা বলেছি, হেলপার ভেতরে ছিলো সাউন্ডবক্সে গান শুনছিলো। হয়তো কোন দূর্ঘটনাবশত আগুন লেগে থাকতে পারে, কেউ হতাহত হয়নি।’

ট্যাগ :

কক্সবাজারে হঠাৎ আ গু নে পুড়ল যাত্রীবাহী বাস

আপডেট সময় : ০১:১৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫