ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় দফায় দফায় সংঘর্ষ ও বসতবাড়িতে অগ্নিসংযোগ: আহত একাধিক পেশকারপাড়ায় ফারুক হত্যার ঘটনায় মামলা, আসামী হলেন যারা…  সীমান্তের ৫শ হতদরিদ্রকে ফ্রীতে ৪ ধরণের সেবা দিলো ১১ বিজিবির রামুতে কোমলমতি খেলাঘর আসরের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হামে মৃত্যু, সামনে ডেঙ্গু, এ কেমন জীবন? নারায়ণগঞ্জে পুলিশ পিটিয়ে আসামি ছিনতাইয়ের দুই হোতাসহ ৭ জন কক্সবাজারে গ্রেফতার ঈদগাঁওর আলোচিত সেলিম হত্যা মামলার প্রধান আসামি আতাউল্লাহ গ্রেফতার আরাকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে দেশে ফিরিয়ে আনলো বিজিবি কক্সবাজারে এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, জনজীবনে অস্বস্তি সোনাদিয়ায় প্রশাসনের অভিযান: অবৈধ স্থাপনা উচ্ছেদ কালিরছড়ায় সাহেদের ই’য়াবা নাকি টাকার ব্যাগ ছি’নতাই? শিক্ষক সংকটসহ শিক্ষা খাতের সমস্যা সমাধানে নীতিমালায় পরিবর্তন আনছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৪ হোটেল সী-হার্টের মালিক জাহাঙ্গীর আলম মারা গেছেন পেকুয়ায় পুকুরে গোসলে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

কক্সবাজারে সম্পন্ন হয়েছে ‘জেন্ডার এটিকেট’ বিষয়ক প্রশিক্ষণ

কক্সবাজারে সফলভাবে সম্পন্ন হয়েছে ‘জেন্ডার এটিকেট’ বিষয়ক প্রশিক্ষণের ১০ম ব্যাচ।
এতে অংশগ্রহণ করেন স্থানীয় বিভিন্ন বাস অপারেটিং প্রতিষ্ঠানের ড্রাইভার ও সুপারভাইজাররা। এই প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল পর্যটক ও যাত্রীদের প্রতি পেশাদার, শালীন ও লিঙ্গ-সংবেদনশীল আচরণ নিশ্চিত করা, যাতে কক্সবাজার হয়ে উঠে একটি নিরাপদ, সম্মানজনক ও পর্যটকবান্ধব গন্তব্য।

প্রশিক্ষণের অংশ হিসেবে অংশগ্রহণকারীদের শেখানো হয় কিভাবে পর্যটকদের সাথে সৌজন্যমূলক ও পেশাদার আচরণ বজায় রাখা যায় এবং লিঙ্গভিত্তিক বৈষম্য দূর করে একটি সমতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করা যায়। এই উদ্যোগের মাধ্যমে কক্সবাজারের পর্যটনখাতে আন্তর্জাতিক মান ও নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন সি সি ডব্লিউ, কক্সবাজারের জেলা কমিটির সদস্য সচিব রফিকুল ইসলাম। তিনি বলেন, “কক্সবাজারে পর্যটকদের জন্য চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ছয় লেনে উন্নিত করা গেলে পর্যটন শিল্পে বিল্পব ঘটবে। পাশাপাশি,ট্রান্সপোর্ট সেক্টর বিশেষ করে বাস সংশ্লিষ্ট কর্মীদের উচিত পর্যটকদের সাথে সর্বোচ্চ বিনয়ের সাথে সেবা দেয়া যেন পর্যটকেরা বার বার কক্সবাজারে আসতে উদ্ধুত হয়। তিনি আইএলও এবং এনরুটকে ধন্যবাদ জানান এমন উদ্যেগের জন্য”।
এই প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর আইজেক (ISEC) প্রকল্পের অংশ হিসেবে, যার বাস্তবায়ন করছে এনরুট। প্রকল্পটি পর্যটনখাতকে কেন্দ্র করে কক্সবাজারে যুব ও নারীদের জন্য দক্ষতা উন্নয়ন ও টেকসই অর্থনৈতিক সুযোগ তৈরিতে কাজ করছে।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী বাস ড্রাইভার এবং সুপারভাইজাররা অঙ্গিকার করেন যে, তারা প্রতিটি ট্রিপেই যাত্রীদের কক্সবাজার শহরে যত্রতত্র প্লাস্টিক ও ময়লা না ফেলার অনুরোধ করবেন এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে সেবা দিবেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় দফায় দফায় সংঘর্ষ ও বসতবাড়িতে অগ্নিসংযোগ: আহত একাধিক

কক্সবাজারে সম্পন্ন হয়েছে ‘জেন্ডার এটিকেট’ বিষয়ক প্রশিক্ষণ

আপডেট সময় : ১০:০৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫