ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি: কক্সবাজার রেলস্টেশন ও বিমানবন্দরসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে ফ্রি ইন্টারনেট সেবা বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ পবিত্র শবে কদরের ফজিলত ও করণীয় রামুর টমটম চালক জিহাদ হত্যার প্রধান আসামি ‘টিকটকার’ আঁখি গ্রেপ্তার ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৫২৮ ফ্লাইট বাতিল পেকুয়ায় আলোচিত মা–মেয়েকে সাজা দেওয়া সেই ইউএনও বদলি টানা ৭ দিনের ছুটি শুরু সৈকতে প্রশাসনের অভিযান: সুগন্ধার পর এবার কলাতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ রামুর উখিয়ারঘোনাতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি কাজল বাংলাদেশ-ভারত অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতা জোরদারের আলোচনা তেলের সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী আজ পবিত্র শবে কদর হঠাৎ বৃষ্টি পর্যটন শহরে বিএসপিএ কক্সবাজার শাখার কার্যনির্বাহী সদস্য হলেন তারেক অসুস্থ রোগীদের মাঝে ইফতার বিতরণ করলেন ছাত্রদল নেতা জনি

কক্সবাজারে বিএসপিএ-এর উদ্যোগে দিনব্যাপী ‘ক্রীড়া সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ’ অনুষ্ঠিত

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)-এর আয়োজনে কক্সবাজারে প্রিন্ট, ইলেকট্রনিক ও মাল্টিমিডিয়ায় কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে দিনব্যাপী ‘ক্রীড়া সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে কক্সবাজার জেলা পরিষদ হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

সকাল ১০টায় কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএসপিএ-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও মানব জমিনের সাংবাদিক জনাব সামন হোসেন।

দিনব্যাপী এই প্রশিক্ষণে সাংবাদিকতার বিভিন্ন মাধ্যমের ওপর ভিত্তি করে সেশন পরিচালনা করা হয়। প্রথম সেশনে ‘ইলেকট্রনিক মিডিয়ায় ক্রীড়া সাংবাদিকতা’ এবং তৃতীয় সেশনে ‘মাল্টিমিডিয়ায় ক্রীড়া সাংবাদিকতা’ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন বিবিসি বাংলার সাংবাদিক জনাব ফয়সাল তিতুমীর।

‘প্রিন্ট মিডিয়ায় ক্রীড়া সাংবাদিকতা’ বিষয়ক দ্বিতীয় সেশনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দেশ রূপান্তরের সাংবাদিক জনাব সুদীপ্ত আহমেদ আনন্দ।

এছাড়া কর্মশালায় বিশেষ বক্তব্য রাখেন বিএসপিএ-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও মানব জমিনের সাংবাদিক জনাব সামন হোসেন।

প্রশিক্ষণ কর্মশালায় সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন বিএসপিএ কক্সবাজারের আহ্বায়ক এম আর মাহবুব এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএসপিএ কক্সবাজারের সদস্য সচিব আহসান সুমন।

বিকেলে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ ও সম্মাননা স্মারক প্রদানের মধ্য দিয়ে কর্মশালার সমাপ্তি ঘটে।

ট্যাগ :

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি: কক্সবাজার রেলস্টেশন ও বিমানবন্দরসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে ফ্রি ইন্টারনেট সেবা

কক্সবাজারে বিএসপিএ-এর উদ্যোগে দিনব্যাপী ‘ক্রীড়া সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ’ অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:৫৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫