ঢাকা ১১:২৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমরা রাজনীতি করি মানুষের জন্য, দেশের জন্য- পেকুয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী মুক্তিপণের দাবিতে পাহাড়ে আটকে নির্যাতন, পরে উদ্ধার কক্সবাজারে হত্যা মামলার আসামি গ্রেপ্তার সিএনজি অটোরিকশা থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার পাচারের উদ্দেশ্যে মজুদ করা ৫৪ বস্তা সার জব্দ, আটক ১ টেকনাফে কিশোরকে অপহরণ, ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি পানি উন্নয়ন বোর্ড নয়, স্লুইসগেট দেখভাল করবে স্থানীয় প্রশাসন : পেকুয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী ঘুমের মাঝেই না ফেরার দেশে লোহাগাড়া থানার এসআই আজিজ ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি গেট পেকুয়ায় শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে ঘর নির্মাণ সামগ্রী বিতরণ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রক্ত, আগুন আর ইন্টারনেট ব্ল্যাকআউটে থমকে গিয়েছিল বাংলাদেশ ৫ মাস পূর্ণ করলো প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে রাতে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড  ইয়ামালকে ‘ঘরে আটকে’ রাখতে চান স্কালোনি

কক্সবাজারে নৌ আঞ্চলিক স্কাউটস এর ১৩তম সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নৌস্কাউটসের ১৩তম নৌ আঞ্চলিক সমাবেশ সমাপ্ত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনেল) ও কমিশনার নৌ আঞ্চলিক স্কাউটস রিয়ার এডমিরাল আব্দুল্লাহ আল মামুন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নৌবাহিনী জানায়, বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) কক্সবাজারস্থ নৌবাহিনী ঘাঁটিতে স্কাউটস সমাবেশ সম্পন্ন হয়।

এসময় প্রধান অতিথি তাঁর সমাপনী বক্তব্যে যুব সমাজকে লেখাপড়ার পাশাপাশি স্কাউট আন্দোলনের মাধ্যমে সমাজ সেবামূলক কর্মকান্ডে অংশগ্রহণ করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠার উপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে অনুষ্ঠিত তিন দিনব্যাপী এই সমাবেশে বাংলাদেশ স্কাউটস, নৌ অঞ্চলের অধীনে সকল জেলা নৌস্কাউটস হতে প্রায় ৩৫০ জন স্কাউট, স্বেচ্ছাসেবক, স্কাউট লিডার এবং নৌ ও স্কাউট কর্মকর্তা অংশগ্রহণ করেন।

এ সময় প্রধান অতিথি অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন। পরবর্তীতে স্কাউটদের পরিবেশনায় আয়োজিত মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। সমাপনী দিনে চট্টগ্রাম নৌ অঞ্চলের সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আমরা রাজনীতি করি মানুষের জন্য, দেশের জন্য- পেকুয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারে নৌ আঞ্চলিক স্কাউটস এর ১৩তম সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:০৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫