ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামুর গর্জনিয়া ইউনিয়ন শ্রমিকদলের ৩১ সদস্যের কমিটি অনুমোদন স্মৃতিফলকে ফুল দিলেই শহীদদের রক্তের ঋণ শোধ হয় না… কক্সবাজারে বিজয় দিবসের অনুষ্ঠানে সেনাবাহিনীর সার্বিক নিরাপত্তা প্রদান ও ব্যান্ড ডিসপ্লে বিজয় দিবসে কক্সবাজারের আকাশে বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাই পাস্ট স্বাধীনতার শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায় : মির্জা ফখরুল কক্সবাজারে হঠাৎ আ গু নে পুড়ল যাত্রীবাহী বাস বিজয় দিবসে কক্সবাজারে ‘রান উইথ কক্স শিবির’ কর্মসূচি আয়োজিত রামু ক্যান্টনমেন্ট কলেজের নাম পরিবর্তনে সরকারের অনুমোদন বিজয় দিবসে বীর শহীদদের প্রতি প্রধান উপদেষ্টা’র শ্রদ্ধা নিবেদন শ্রদ্ধায় বীর শহীদদের স্মরণ, বিজয়ের প্রথমপ্রহর থেকে কক্সবাজারে উৎসবমুখর আয়োজন আজ মহান বিজয় দিবস ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে কক্সবাজারে শুরু হবে মহান বিজয় দিবসের কর্মসূচি: যা যা থাকবে প্রেসক্লাবে বিজয় দিবসের আলোচনা সভা-মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস রচনা ও বিকৃতি রোধে সাংবাদিকদের ভূমিকা পালনের আহবান পেকুয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার : ক্ষোভ ও নিন্দা কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরানো হলো ‘মুক্তিযুদ্ধহীন’ সেই আলপনা

কক্সবাজারে জাতীয় ফলমেলা ২০২৫ এর উদ্বোধন

‘দেশী ফল বেশী খাই, আসুন ফলের গাছ লাগাই’ এ প্রতিপাদ্যে কক্সবাজারে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু হয়েছে।
বৃহস্পতিবার শহরের এন্ডারসন রোড়স্থ খামারবাড়ি উপ-পরিচালকের কার্যালয় প্রাঙ্গনে এ মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইমরান হোসাইন সজীব।
উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, ফলের মাধ্যমে বৈচিত্র্যময় হয় মানুষের খাদ্যাভ্যাস। পাশাপাশি ফল বিভিন্ন প্রয়োজনীয় ভিটামিন, খনিজ, এন্টিঅক্সিডেন্ট এবং ফাইবারের অসাধারণ উৎস। নিয়মিত ফল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তাই নিয়ম করে সকল ঋতুতে দেশীয় মৌসুমী ফল খেতে হবে। ফলের উৎপাদন বৃদ্ধিতে বাড়ির আঙিনায় বা ছাদে এবং সম্ভাবনাময় সকল ক্ষেত্রে ফলের গাছ রোপন করতে হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ পরিচালক ড.বিমল কুমার প্রামানিকের সভাপতিত্বে এবং কৃষি তথ্য সার্ভিস কর্মকর্তা মোঃ লোকমান হাকিমের সঞ্চালনায় এতে সদর উপজেলা অফিসার কৃষিবিদ জাহিদ হাসান,ঝিলংজা হর্টিকালচার সেন্টারের উপপরিচালক কৃষিবিদ কুতুব উদ্দিন,উপ-সহকারি কৃষি অফিসার শাওন দেব, জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি মো:সাইফুল ইসলাম,আদর্শ ফলচাষী তারেকুল ইসলাম বক্তব্য রাখেন।
এ সময় বিভিন্ন উপজেলা কৃষি অফিসার,কৃষি সম্প্রসারণ অফিসার,বৈজ্ঞানিক কর্মকর্তা,উপসহকারি কৃষি অফিসার,কৃষক-কৃষাণীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দু’শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে দেশীয় ফলের চারা বিতরণ করেন।
মেলায় বিভিন্ন দেশীয় ফলে সমৃদ্ধ ৯টি স্টল স্থান পায়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রামুর গর্জনিয়া ইউনিয়ন শ্রমিকদলের ৩১ সদস্যের কমিটি অনুমোদন

This will close in 6 seconds

কক্সবাজারে জাতীয় ফলমেলা ২০২৫ এর উদ্বোধন

আপডেট সময় : ০৬:০১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫