ঢাকা ০৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামুর গর্জনিয়া ইউনিয়ন শ্রমিকদলের ৩১ সদস্যের কমিটি অনুমোদন স্মৃতিফলকে ফুল দিলেই শহীদদের রক্তের ঋণ শোধ হয় না… কক্সবাজারে বিজয় দিবসের অনুষ্ঠানে সেনাবাহিনীর সার্বিক নিরাপত্তা প্রদান ও ব্যান্ড ডিসপ্লে বিজয় দিবসে কক্সবাজারের আকাশে বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাই পাস্ট স্বাধীনতার শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায় : মির্জা ফখরুল কক্সবাজারে হঠাৎ আ গু নে পুড়ল যাত্রীবাহী বাস বিজয় দিবসে কক্সবাজারে ‘রান উইথ কক্স শিবির’ কর্মসূচি আয়োজিত রামু ক্যান্টনমেন্ট কলেজের নাম পরিবর্তনে সরকারের অনুমোদন বিজয় দিবসে বীর শহীদদের প্রতি প্রধান উপদেষ্টা’র শ্রদ্ধা নিবেদন শ্রদ্ধায় বীর শহীদদের স্মরণ, বিজয়ের প্রথমপ্রহর থেকে কক্সবাজারে উৎসবমুখর আয়োজন আজ মহান বিজয় দিবস ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে কক্সবাজারে শুরু হবে মহান বিজয় দিবসের কর্মসূচি: যা যা থাকবে প্রেসক্লাবে বিজয় দিবসের আলোচনা সভা-মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস রচনা ও বিকৃতি রোধে সাংবাদিকদের ভূমিকা পালনের আহবান পেকুয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার : ক্ষোভ ও নিন্দা কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরানো হলো ‘মুক্তিযুদ্ধহীন’ সেই আলপনা

কক্সবাজারের ৪টি আসনে প্রার্থী চূড়ান্ত করলো জামায়াতে ইসলামী

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) এবং কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (৩০ মে) বিকালে চট্টগ্রাম নগরীর দিদার মার্কেটস্থ সাফা আর্কেডে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চল নির্বাচনী দায়িত্বশীল সম্মলনে চট্টগ্রাম অঞ্চল জামায়াতের ২৩ জন প্রার্থীকে পরিচয় করিয়ে দেন অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান। যেখানে কক্সবাজার-১ আসনে কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক এবং কক্সবাজার-৩ আসনে কক্সবাজার সরকারি কলেজের সাবেক ভিপি এবং শহর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি শহীদুল আলম বাহাদুরকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করা হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, নির্বাচনে বিজয়ী হতে হলে ক্লান্তিহীন পরিশ্রম অপরিহার্য। দায়িত্বশীলদের পূর্বের সকল পরীক্ষার চেয়ে কঠিন পরীক্ষা দিতে হবে। সেভাবে প্রস্তুতি নিয়ে মাঠপর্যায়ে কাজ করে যেতে হবে।

এক প্রতিক্রিয়ায় কক্সবাজার-১ আসনে জামায়াতের চূড়ান্ত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক টিটিএনকে বলেন, চকরিয়া-পেকুয়ার জনগণের জন্য নিঃস্বার্থভাবে কাজ করতে চাই। দূর্নীতিমুক্ত চকরিয়া পেকুয়া গঠনে সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই।

শহিদুল আলম বাহাদুর টিটিএনকে বলেন, তরুণ জনশক্তিকে নিয়ে আমি কাজ করতে চাই এবং তাদের নিয়ে নির্বাচনী প্রচারণা চালাবো।

এর আগে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে সহকারী সেক্রেটারি জেনারেল এইচএম হামিদুর রহমান আজাদকে এবং কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে কক্সবাজার জেলা জামায়াতের আমীর নূর আহমদ আনোয়ারীকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করে জামায়াতে ইসলামী।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রামুর গর্জনিয়া ইউনিয়ন শ্রমিকদলের ৩১ সদস্যের কমিটি অনুমোদন

This will close in 6 seconds

কক্সবাজারের ৪টি আসনে প্রার্থী চূড়ান্ত করলো জামায়াতে ইসলামী

আপডেট সময় : ০১:১১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫