ঢাকা ০৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেরিন ড্রাইভে কারের ধাক্কায় পথচারী নিহত মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী বাগেরহাটে ১৪ মৃত্যু: নববধূকে নিয়ে বরের আর বাড়ি ফেরা হল না স্মৃতিসৌধে বীর শহীদদের স্মরণে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা তেল বিক্রির অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র, যা বলল রাশিয়া মাঠ প্রশাসন সাজাচ্ছে নতুন সরকার : ঈদের আগেই প্রজ্ঞাপন কেমন হওয়া উচিত সেহরি-ইফতার রোজা : নফসের বিরুদ্ধে জিহাদ জাতিসংঘ কেন অপ্রয়োজনীয়? কক্সবাজারে ঠিকাদারকে ‘মিথ্যা মামলায় ফাঁসানোর’ অভিযোগ, এসপির কাছে স্ত্রীর আবেদন মহেশখালীতে সড়ক দুর্ঘটনা: যুবক নিহত খুনিয়াপালংয়ে বেপরোয়া ডাম্পারের ধাক্কায় দুই শিশুর মৃত্যু! উখিয়া কোর্টবাজারে র‌্যাব ও ভোক্তা অধিকারের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জেলা সংগীত শিল্পী পরিষদের ইফতার সম্পন্ন অধিধ্বনির উদ্যোগে শিশুদের নাট্য কর্মশালা ‘অভিনয়ের হাতেখড়ি’র উদ্বোধন

কক্সবাজারগামী ট্রেনে দুষ্কৃতকারীদের পাথর নিক্ষেপে শিশু আহত

  • টিটিএন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:২৬:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • 295

কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনে রামু এলাকায় চলন্ত অবস্থায় দুষ্কৃতকারীর ছোড়া পাথরের আঘাতে ৯ বছর বয়সী এক শিশু সামান্য আহত হয়েছে।

১৭ জানুয়ারি (শনিবার) ঘটনাটি ঘটে ট্রেনটি রামু অতিক্রম করার সময়।

প্রত্যক্ষদর্শী যাত্রীদের বরাতে জানা যায়, হঠাৎ করে ট্রেনের একটি জানালার দিকে বাইরে থেকে পাথর ছোড়া হয়। এতে জানালার পাশে বসে থাকা শিশুটির শরীরে আঘাত লাগে। সঙ্গে সঙ্গে ট্রেনে থাকা যাত্রী ও স্বজনরা শিশুটিকে প্রাথমিক সেবা দেন।

প্রত্যক্ষদর্শী এক যাত্রী জানান, পাথরটি আকারে ছোট হওয়ায় বড় ধরনের ক্ষতি হয়নি। শিশুটির আঘাত গুরুতর নয় এবং সে বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছে।

ঘটনার পর যাত্রীদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়লেও ট্রেনটি স্বাভাবিকভাবেই গন্তব্যের উদ্দেশে যাত্রা অব্যাহত রাখে।

ট্যাগ :

কক্সবাজারগামী ট্রেনে দুষ্কৃতকারীদের পাথর নিক্ষেপে শিশু আহত

আপডেট সময় : ০৩:২৬:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬