ঢাকা ১২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চকরিয়া সড়কে প্রাণ হারালেন দুই শ্রমিক সৈকতে গান, জাদু ও কমেডিতে অনলাইন সহিংসতাবিরোধী প্রচারণা মেরিনড্রাইভে প্রাইভেট বিচ নাম দিয়ে সৈকত দখলে বেলাভূমি রিসোর্ট! পেকুয়ায় ক্যামব্রিয়ান স্কুলে মুক্ত আলোচনা সভা : মানসম্মত শিক্ষা ও নৈতিক মূল্যবোধের উপর গুরুত্বারোপ ‎কুতুবদিয়ায় জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন শাহাব উদ্দিনকে সংবর্ধনা কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের রেডক্রিসেন্ট সোসাইটির ত্রাণ সহায়তা, পাশে থাকার আশ্বাস এটিএম নুরুল বশর চৌধুরীর গেল ১ যুগে সড়কে প্রাণ গেছে ১ লাখ ২৫ হাজার মানুষের : দূর্ঘটনা ঘটেছে ৭২ হাজার সাগরে নিখোঁজ নিবিড়ের মরদেহ ভেসে এলো : এ নিয়ে মৃতের সংখ্যা দাড়ালো ৫ ​‘বজ্রপাত’ বলতে গিয়ে ‘বীর্যপাত’! বললেন সাবরাংয়ের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মান্নান চট্টগ্রামে চালককে অচেতন করে চিনি ছিনতাই, লামায় উদ্ধার ১৪৪ বস্তা জাতীয় নিরাপদ সড়ক দিবসে সেন্ট্রাল ডাটাবেজ করার দাবি তরুণদের দেড় মিনিটে মন্ত্রীকে ৩৫ বার ‘স্যার’ বলে ভাইরাল ইউএনও অগ্নিকাণ্ডের পর ইকো রিসোর্ট এড়িয়ে চলছেন পর্যটকরা প্রথমে শাস্তি মনে হয়েছিল, পরে বুঝলাম রক্ষা পেয়েছি: পদত্যাগ প্রসঙ্গে ইশরাক জীবনানন্দ দাশের ৭২তম মৃত্যুবার্ষিকী আজ

এডভোকেট হারুন অর রশিদের ২ দফা জানাজা সম্পন্ন : শোকার্ত মানুষের ঢল

প্রয়াত এডভোকেট হারুন অর রশিদের ২ দফা জানাজা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। জানাজায় শোকার্ত মানুষের ঢল নামে। প্রথম দফা জানাজা দুপুর ১২ টা ১০ মিনিটে কক্সবাজার শহরের কোর্টবিল্ডিং এলাকার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের মাঠে অনুষ্ঠিত হয়। এসময় জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এম এ মন্নান,সাধারণ সম্পাদক এডভোকেট আক্তার উদ্দিন হেলালী, মরহুমের সন্তান এম এম আবিদ হাসান,জেষ্ঠ্য আইনজীবীরা বক্তব্য রাখেন।

এরপর বাদ জুমা শহরের বায়তুশ জামে মসজিদ প্রাঙ্গণে ২য় দফা জানাজা অনুষ্ঠিত হয়। এতে বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক আলহাজ্ব সিরাজুল ইসলাম,বিশিষ্ঠ সমাজ সেবক মোঃ একরাম, প্রয়াত এডভোকেট হারুন রশিদের পুত্র এম এম আবিদ হাসান বক্তব্য রাখেন।

দুই দফা জানাজা শেষে শহরের গোলদীঘির পাড়ের বড় কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।

শহরের টেকপাড়ার ম্যালেরিয়া অফিস সড়কের বাসিন্দা এডভোকেট হারুন অর রশিদ বৃহস্পতিবার বিকেল ৫ টা ৫০ মিনিটের দিকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে মৃত্যু বরন করেন।

তাঁর বয়স হয়েছিলো ৬৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

ক’দিন আগে তিনি অসুস্থ হয়ে পড়লে কক্সবাজার সদর হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। সেখান থেকে ডাক্তারের পরামর্শে বুধবার তাকে ঢাকায় নেয়া হয়। বহস্পতিবার তিনি এভার কেয়ার হাসপাতালে মৃত্যুবরন করেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চকরিয়া সড়কে প্রাণ হারালেন দুই শ্রমিক

এডভোকেট হারুন অর রশিদের ২ দফা জানাজা সম্পন্ন : শোকার্ত মানুষের ঢল

আপডেট সময় : ০৫:১৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬