ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লোহাগাড়ায় শাহপীর ফিলিং স্টেশনের সামনে সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল নারীর উখিয়ায় বিএনপি নেতার উপর হামলার ঘটনায় পুলিশের অভিযান, আটক ৬ বিএনপি নেতার উপর হামলার ঘটনায় উত্তপ্ত উখিয়া, পুলিশ মোতায়েন কক্সবাজারে জাতীয় সমবায় দিবসের আলোচনা সভায় বক্তারা- মানুষের জীবনমান উন্নয়নে সমবায় গুরুত্বপূর্ণ রোহিঙ্গাদের নাগরিকত্ব বিষয়ে কি বলেছেন আইনমন্ত্রী? হারবাংয়ে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু ‘বাংলাদেশ শরীর গঠন ফেডারেশন’র অ্যাডহক কমিটির সদস্য হলেন কক্সবাজারের ইউসান রাখাইন ‘বাংলাদেশ শরীর গঠন ফেডারেশন’র অ্যাডহক কমিটির সদস্য হলেন কক্সবাজারের ইউসান রাখাইন কক্সবাজার মানি লন্ডারিং মামলার আসামি মিজান গ্রেফতার প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমাস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ কক্সবাজার বিমানবন্দর এলাকা থেকে রোহিঙ্গা নেতা মুহিব উল্লাহ হত্যা মামলার আসামি আমিন গ্রেফতার প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট হবে: ইসি সচিব মাতারবাড়ী প্রকল্পের সুফল স্থানীয়দের ঘরে পৌঁছাতে পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের আহ্বান, লামায় জাতীয় সমবায় দিবস পালিত উখিয়ার থাইংখালীতে অবৈধভাবে বালু উত্তোলন: ধ্বংস হচ্ছে পরিবেশ, ঝুঁকির মুখে সড়ক
নেতৃত্বে টান নাকি দক্ষতার প্রতিদান?

উখিয়ায় সহযোগী সংগঠনের চার নেতা ইউনিয়ন বিএনপির পদে!

উখিয়া উপজেলা বিএনপির আওতাধীন ৮ টি সাংগঠনিক ইউনিয়ন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২ জুন) রাতে অনুমোদিত কমিটিগুলোর ১৬ জন নবনির্বাচিত আহবায়ক-সদস্য সচিবের মধ্যে এমন ৪ জন রয়েছেন যারা বর্তমানে ক্ষমতাসীন দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের উপজেলা পর্যায়ে শীর্ষ পদে আছেন।

হলদিয়াপালং ইউনিয়ন (দক্ষিণ) এর নবনির্বাচিত আহবায়ক মুনীর আহমদ বর্তমানে কৃষকদলের আহবায়ক হিসেবে দায়িত্বে আছেন।

একই সাথে তার কমিটির সদস্য সচিব সাদমান জামী চৌধুরীকে করা হয়েছে রাজাপালং ইউনিয়ন (উত্তর) এর আহবায়ক।

উপজেলা যুবদলের আহবায়ক সাইফুর রহমান সিকদার রাজাপালং উত্তরের সদস্য সচিব ও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল আমিন মেম্বার পালংখালীর সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।

উপজেলা বিএনপির সভাপতি সরোয়ার জাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তৃণমূল কর্মীরা যেমন নবনির্বাচিতদের অভিনন্দন দিচ্ছেন তেমনিভাবে চলছে উপজেলা পর্যায়ের সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের হঠাৎ করে মুল সংগঠনের ইউনিয়ন পর্যায়ে পদায়ন নিয়ে আলোচনা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

লোহাগাড়ায় শাহপীর ফিলিং স্টেশনের সামনে সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল নারীর

নেতৃত্বে টান নাকি দক্ষতার প্রতিদান?

উখিয়ায় সহযোগী সংগঠনের চার নেতা ইউনিয়ন বিএনপির পদে!

আপডেট সময় : ০২:২৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬