ঢাকা ০২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাগেরহাটে ১৪ মৃত্যু: নববধূকে নিয়ে বরের আর বাড়ি ফেরা হল না স্মৃতিসৌধে বীর শহীদদের স্মরণে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা তেল বিক্রির অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র, যা বলল রাশিয়া মাঠ প্রশাসন সাজাচ্ছে নতুন সরকার : ঈদের আগেই প্রজ্ঞাপন কেমন হওয়া উচিত সেহরি-ইফতার রোজা : নফসের বিরুদ্ধে জিহাদ জাতিসংঘ কেন অপ্রয়োজনীয়? কক্সবাজারে ঠিকাদারকে ‘মিথ্যা মামলায় ফাঁসানোর’ অভিযোগ, এসপির কাছে স্ত্রীর আবেদন মহেশখালীতে সড়ক দুর্ঘটনা: যুবক নিহত খুনিয়াপালংয়ে বেপরোয়া ডাম্পারের ধাক্কায় দুই শিশুর মৃত্যু! উখিয়া কোর্টবাজারে র‌্যাব ও ভোক্তা অধিকারের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জেলা সংগীত শিল্পী পরিষদের ইফতার সম্পন্ন অধিধ্বনির উদ্যোগে শিশুদের নাট্য কর্মশালা ‘অভিনয়ের হাতেখড়ি’র উদ্বোধন নিজেকে নির্দোষ দাবি টেকনাফের ফরিদের: র‍্যাব বলছে ১৭ মামলার পলাতক আসামী স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ বাস্তবায়নে সৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু জেলা প্রশাসনের

উখিয়ায় বলি খেলার নামে ‘জুয়ার আসর’ বন্ধ করলো প্রশাসন

Oplus_131072

উখিয়া সদরের অদূরে ফলিয়াপাড়া গ্রামে ঐতিহ্যবাহী বলিখেলার আড়ালে জুয়ার আসর বসিয়েছিলো স্থানীয় একটি অসাধু চক্র।

এমন খবর পেয়ে রবিবার (২৫ মে) সেখানে অভিযান চালিয়ে সেই আসর বন্ধ করে দেয় উখিয়া উপজেলা প্রশাসন।

স্থানীয় শাহজালাল বলি ও বকতার বলির নেতৃত্বে ১০/১৫ জনের একটি সিন্ডিকেট বলি খেলাটি আয়োজন করেছিলো বলে জানা গেছে।

অভিযানে নেতৃত্ব দেওয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম তাসিন বলেন, ‘বলি খেলার নামে জুয়া খেলার আয়োজনের বিষয়টি আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গেই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। ‘

এটি কেবল একটি আইনভঙ্গের ঘটনা নয়, বরং সমাজে নেতিবাচক প্রভাব ফেলার মতো একটি প্রচেষ্টা উল্লেখ করে মাঠ প্রশাসনের এই নারী কর্মকর্তা বলেন, ভবিষ্যতে এমন আয়োজনের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ট্যাগ :

উখিয়ায় বলি খেলার নামে ‘জুয়ার আসর’ বন্ধ করলো প্রশাসন

আপডেট সময় : ১২:১৬:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫