ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় ভুয়া ডিজিএফআই পরিচয় দেয়া এক নারী আটক নারী ও কিশোরীদের জন্য নিরাপদ ডিজিটাল নিরাপত্তা পরিবেশ গঠনের অঙ্গীকার: টেকনাফে বিশেষ সভা অনুষ্ঠিত মহেশখালীর ধলঘাটার ফাটাঘোনা ও মিলঘোনা উন্মুক্ত নিলামের দাবি, সংঘর্ষের আশঙ্কায় জমির মালিকরা বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন সাময়িকভাবে বরখাস্ত : কক্সবাজারেও তার বিরুদ্ধে রয়েছে অভিযোগ হরমুজ প্রণালি থেকে যেভাবে বের হয়ে এলো বাংলার জয়যাত্রা কক্সবাজারে ৩ দিনের সফরে আসছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ​টেকনাফে দুদকের দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন, চ্যাম্পিয়ন বর্ডার গার্ড পাবলিক স্কুল গর্জনিয়ার পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি : সভাপতি জিল্লু চৌধুরী ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে মারা গেলেন রিকশাচালক মোহাম্মদ রফিক ২৮ জুন জেলায় ৪ লাখ ৯৩ হাজার ৩১৫ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল নাইক্ষ্যংছড়ির গহিন জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কক্সবাজারে বিএনপি অঙ্গ সংগঠনের প্রতিরোধ মিছিল এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী টেকনাফে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ৪ আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে আদালত: তথ্য উপদেষ্টা

ঈদগাহ প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার তরুণ সংবাদকর্মীদের সংগঠন ঈদগাহ প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে কেক কেটে, বর্ণিল বেলুন ও ফেস্টুন উড়িয়ে ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও বনভোজন-২০২৬ উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দুপুরে উপজেলার ইসলামাবাদ খোদাইবাড়ীর ঈদগাহ ইন্টারন্যাশনাল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রেসক্লাবের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।

সকালে ঈদগাহ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে প্রেসক্লাব সদস্যদের উপস্থিতিতে কেক কেটে, বর্ণিল বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য গিয়াস উদ্দিন, মোজাফফর আহমদ, সায়মন সরওয়ার কায়েম, আবু বকর ছিদ্দিক, আনাছুল হক, রিয়াজ উদ্দিন, গিয়াস উদ্দিন রবিন, রবিউল আলম, আব্দুর রহমান, তাহসিন মেহেরাব শাওন, শিফল হাসান অনিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দুপুরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রেসক্লাব সভাপতি দৈনিক আজকের দেশবিদেশ প্রতিনিধি বশিরুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দৈনিক সংবাদ প্রতিনিধি মোঃ আশফাক উদ্দীন আরফাতের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন পালকাটা গুলজার বেগম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আনিস মোঃ আবদুল্লাহ, সিনিয়র সাংবাদিক নুরুল আমিন হেলালি, নয়াদিগন্ত প্রতিনিধি আতিকুর রহমান মানিক, কক্সবাজার সংবাদ প্রতিনিধি এম. বজলুর রহমান, ইনকিলাব প্রতিনিধি মোঃ সেলিম, সাবেক ছাত্রদল নেতা আনিসুর রহমান, এনসিপি নেতা মোহাম্মদ তারেক, মানবিক সংগঠনের নেতা মনির আহমদ এবং প্রবাসী ফ্রিল্যান্স সাংবাদিক রাশেদ কামাল।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা দিদারুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইলিয়াস মিয়া, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহমুদুল হাসানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে র‍্যাফেল ড্রর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং অনুষ্ঠান শেষে মেজবানের আয়োজন করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় ভুয়া ডিজিএফআই পরিচয় দেয়া এক নারী আটক

ঈদগাহ প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট সময় : ০৯:০৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬