ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে টাকা দিয়ে সাংবাদিক কার্ড সংগ্রহ, ইয়াবা পাচারে আটক ভুয়া সাংবাদিক সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না, নির্মূল করা হবে ঈদের আনন্দ কেড়ে নিল আগুন, খোলা আকাশের নিচে শত পরিবার চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় নছিমন চালক নিহত পেকুয়ায় বজ্রপাতে এক নারীর মৃত্যু ঈদকে সামনে রেখে পর্যটন শহরে নিরাপত্তা ও সেবায় বিশেষ উদ্যোগ কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহে ঈদের দুই জামাত সকাল সাড়ে ৭টা ও সাড়ে ৮টায় পবিত্র হজ আজ সীমান্ত শহরে ব্রাজিল উন্মাদনা মহাসড়কে কোরবানির পশুর হাট, যানজটে ভোগান্তি আদালত প্রাঙ্গণে গুলি, দুই মামলায় আসামি ১৩ এবার উখিয়া সীমান্তে মাইনে উড়ে গেল রোহিঙ্গা যুবকের গোড়ালি টেকনাফে অস্ত্র ও গুলিসহ কুখ্যাত ডাকাত সর্দার গফুর গ্রেফতার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ শুভ জন্মদিন কাজী নজরুল ইসলাম

ঈদগাঁওয়ে ৩ কিলোমিটার ‘জিয়া খাল’ খনন কার্যক্রমের উদ্বোধন

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ৩ কিলোমিটার দীর্ঘ ‘জিয়া খাল’ খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল ২০২৬) জালালাবাদ ও পোকখালী ইউনিয়নের আওতাধীন এলাকায় এ কার্যক্রমের সূচনা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুৎফুর রহমান কাজল, কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক।

সংশ্লিষ্ট সূত্র জানায়, খালটি খনন সম্পন্ন হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, জলাবদ্ধতা কমবে এবং কৃষি জমিতে সেচ সুবিধা বাড়বে। পাশাপাশি স্থানীয়ভাবে মৎস্য উৎপাদন বৃদ্ধির সম্ভাবনাও তৈরি হবে।

উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন। তারা আশা প্রকাশ করেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকার পরিবেশ ও অর্থনৈতিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, নির্ধারিত সময়ের মধ্যে খনন কাজ সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঈদগাঁওয়ে ৩ কিলোমিটার ‘জিয়া খাল’ খনন কার্যক্রমের উদ্বোধন

আপডেট সময় : ০৪:৩৭:০৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬