ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন : সভাপতি আমিন সম্পাদক জাহাঙ্গীর কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন টেকনাফে অস্ত্রসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব বৈশাখী ঝড়ে বৈশাখ উদযাপন: স্বাধীন চেতনার উৎসব হোক আমাদের অহংকার শিগগিরই দেশব্যাপী বিশেষ অভিযান- স্বরাষ্ট্রমন্ত্রী  শহরের নতুন বাহারছড়া এলাকায় দোকান ভাংচুরের অভিযোগ রেন্ট বাইকের সাথে জড়িয়ে আছে কক্সবাজারের হাজারো মানুষ: তাদের পেটে লাথি দিবেন না- নয়ন টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ পহেলা বৈশাখ পুলিশের ভুলের খেসারতে কারাগারে কাটানো রাতে নির্ঘুম ছিল শিশু মাইরা পিএমখালীতে সীমানা বিরোধে যুবককে কুপিয়ে হত্যা গর্জনিয়া ইউনিয়নের টোল-ট্যাক্স ৫ লাখ ৩০ হাজার টাকায় ইজারা পেলেন লুৎফুর রহমান রেন্ট বাইকের সাথে জড়িয়ে আছে কক্সবাজারের হাজারো মানুষ: তাদের পেটে লাথি দিবেন না- নয়ন মানবপাচারের অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ দেলোয়ার ও আক্তারের সীমিত জনবলেও তৎপর উখিয়া রেঞ্জ, বনউজাড় করতে গিয়ে ধরা পড়ল ২৬ রোহিঙ্গা

ঈদগাঁওয়ে হকার অপহরণ, ১ লাখ টাকা মুক্তিপণ দাবি

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের কালিরছড়া এলাকায় ইব্রাহিম নামের এক হকারকে অপহরণের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

ভুক্তভোগীর ফুফাতো ভাই মো. কালাম সরদার জানান, প্রতিদিনের মতো ইব্রাহিম সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হন এবং সাধারণত দুপুর ২টার মধ্যে ফিরে আসতেন। তবে নির্ধারিত সময়ে তিনি বাড়ি না ফেরায় সন্ধ্যা ৬টার পর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

পরবর্তীতে রাত ৭টার দিকে ইব্রাহিমের ব্যবহৃত মোবাইল নম্বর থেকে পরিবারের কাছে একটি কল আসে। ফোনের অপর প্রান্ত থেকে জানানো হয়, তাকে কালিরছড়া এলাকার একটি বাড়িতে আটকে রাখা হয়েছে এবং শারীরিকভাবে নির্যাতন করা হচ্ছে। একই সঙ্গে অপহরণকারীরা রাতের মধ্যে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে তাকে হত্যা করার হুমকি দেয় বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা। এরপর কলটি বিচ্ছিন্ন হয়ে যায় এবং পরবর্তীতে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

এ ঘটনায় অপহৃতের ফুফাতো ভাই মো. কালাম সরদার ঈদগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।

ইব্রাহিম পেশায় একজন ভ্রাম্যমাণ হকার। তিনি উপজেলার বিভিন্ন এলাকায় পণ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। তার গ্রামের বাড়ি বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের গ্রাহানপুর এলাকায়।

এ বিষয়ে ঈদগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ হোসেন জানান, কালিরছড়া এলাকার ভুতিয়াপাড়া সংলগ্ন একটি স্থানে অপহৃত হকারের কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, ঘটনাটির রহস্য উদ্ঘাটনে পুলিশের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং প্রয়োজনীয় ক্লু সংগ্রহের চেষ্টা অব্যাহত আছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন : সভাপতি আমিন সম্পাদক জাহাঙ্গীর

ঈদগাঁওয়ে হকার অপহরণ, ১ লাখ টাকা মুক্তিপণ দাবি

আপডেট সময় : ০২:৩০:৩০ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬