ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কা, ঘটনাস্থলেই শিশুর মৃত্যু ব্যবসায়িক দ্বন্দ্বে মানসিক চাপ, সৌদি আরবে লোহাগাড়ার যুবকের মরদেহ উদ্ধার লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ চাকরি দেয়ার নামে কিশোর অপহরণ : উখিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার পুলিশ সুপারের বক্তব্যের নিন্দা কক্সবাজার আইনজীবী সমিতির : জেলা জজকে অবহিত করার সিদ্ধান্ত বঙ্গোপসাগরে লঘুচাপ, কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত হত্যা মামলার আসামি মুহুরি পাড়ার ছৈয়দ আলম গ্রেপ্তার কক্সবাজারে সাইবার মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড মঞ্জুর

কক্সবাজারে নানা আয়োজনে পালিত হয়েছে বুদ্ধ পূর্ণিমা

নানা আয়োজনের মধ্য দিয়ে কক্সবাজারো পালিত হয়েছে বৌদ্ধধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। মহামতি বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব ও মহাপরিনির্বাণ লাভের এদিনটি বৌদ্ধ সম্প্রদায়ের কাছে অতি তাৎপর্যপূর্ণ।

শুক্রবার বিকেলে শহরের বৌদ্ধ মন্দির সড়ক থেকে একটি বর্ণাঢ্য শান্তি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন, বৌদ্ধ ভিক্ষু, নারী-পুরুষসহ নানা শ্রেণী পেশার মানুষ।।

পরে শহীদ সুভাষ হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সকালে জেলার বিভিন্ন উপজেলায় অবস্থিত বৌদ্ধ বিহারগুলোতেও ছিল নানা আয়োজন। দিবসের শুরুতে ধর্মীয় ও জাতীয় পতাকা উত্তোলন, বুদ্ধ পূজা, সংঘদানসহ নানা কর্মসূচি উদযাপিত হয়।

কক্সবাজার জেলা সম্মিলিত বৌদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদ ২০২৬ খ্রি. এর সভাপতি কে.শ্রী জ্যোতিসেন মহাথের বলেন, বৌদ্ধদের কাছে এই দিনটি মহা গৌরবের।কেননা এই তিথিতে গৌতম বুদ্ধ জন্ম, বুদ্ধত্বলাভ ও পরিনির্বাণ লাভ করেন। যার কারনে দিনটি স্মরনীয় করে রাখতে করা হয়েছে নানান আয়োজন।

উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কানন বড়ুয়া বিশাল বলেন, গৌতম বুদ্ধ সারাজীবন মানুষের মঙ্গল,সুখশান্তির কথা বলে গেছেন। এছাড়া দুঃখ থেকে মুক্তির পথ দেখিয়েছেন। এমন মহামানবের জন্ম,বুদ্ধত্বলাভ ও পরিনির্বাণ একই তিথিতে হওয়াতে সবচেয়ে প্রাধান্য পেয়েছে এই দিনটি।

দিনটি উপলক্ষে রামুর ঐতিহাসিক রাংকূট বনাশ্রম বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হয় ৮৪ হাজার ধর্মস্কন্দ পূজা। এছাড়াও রামু,উখিয়া,টেকনাফ,চকরিয়া,মহেশখালী,সহ বিভিন্ন উপজেলায় বুদ্ধপূজা ও সংঘদানের আয়োজন করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায়

কক্সবাজারে নানা আয়োজনে পালিত হয়েছে বুদ্ধ পূর্ণিমা

আপডেট সময় : ১২:৩৭:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬