ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে সাড়ে ৬ লাখ শিশুকে হাম-রুবেলা টিকা দিচ্ছে স্বাস্থ্য বিভাগ বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণ হলেও দেশে বেড়েছে সামান্য: জ্বালানিমন্ত্রী এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের জননেতা নুরুল আবছারে চিকিৎসায় পাশে দাঁড়ানোর আহবান বাড়লো তেলের দাম: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার ‘মালয়েশিয়া এয়ারপোর্ট’ কচ্ছপিয়া ও নোয়াখালী পাড়া: চলছে মানবপাচার ও অপহরণ উখিয়ায় গলায় ফাঁস লাগানো সেই কিশোরের মৃত্যু জরুরি স্বাস্থ্যসেবায় দেশের শ্রেষ্ঠত্ব অর্জন পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আগামীর সময়ের কক্সবাজার প্রতিনিধি হলেন সাংবাদিক ইমরান হোসাইন নিজের অস্ত্রের গু’লিতে পুলিশ সদস্য নি’হ’ত কচ্ছপিয়ায় কৃষি কর্মকর্তা জহিরের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে কৃষক সমাবেশ ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পর্যালোচনা করছে ভারত : জয়সওয়াল

ঈদগাঁওয়ে সংরক্ষিত বনের গাছ কাটার সময় গ্রেপ্তার ২, কাঠ জব্দ

ঈদগাঁওতে সংরক্ষিত বনভূমি থেকে অবৈধভাবে গাছ কাটার সময় দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে বন বিভাগ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) গভীর রাতে উত্তর বনবিভাগের ঈদগাঁও রেঞ্জের ভোমরিয়াঘোনা ফরেস্ট বিট এলাকায় এ অভিযান চালানো হয়।

জানা গেছে, ​গোপন সংবাদের ভিত্তিতে ভোমরিয়াঘোনা বিট কর্মকর্তা ফরহাদ বিন বেলালের নেতৃত্বে বনকর্মীরা ২০০৯-১০ সনের উডলট বাগান এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে আকাশমনি গাছ কাটার সময় দুইজনকে আটক করা হয়। এসময় অপর একজন পালিয়ে যায়।

​আটককৃতরা হলেন,ঈদগাঁও ভাদিতলা এলাকার এনাম উদ্দিনের ছেলে আব্দু শুক্কুর ও একই এলাকার এজাহের মিয়ার ছেলে মোহাম্মদ মনির।

​বন বিভাগ জানায়, তাদের সহযোগী হুমায়ুন কবির প্রকাশ কালু অন্ধকার ও দুর্গম পাহাড়ের দিকে পালিয়ে যায়।

​অভিযান শেষে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল থেকে ​৭.৬৬ ঘনফুট কর্তিত আকাশমনি কাঠ। ​গাছ কাটার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।

​রেঞ্জ কর্মকর্তা উজ্জ্বল হোসাইন গণমাধ্যম কে জানান, বনসম্পদ রক্ষায় কোনো প্রকার আপস করা হবে না। পলাতক আসামি কালুকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

​বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি বনভূমি রক্ষায় এ ধরণের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে সাড়ে ৬ লাখ শিশুকে হাম-রুবেলা টিকা দিচ্ছে স্বাস্থ্য বিভাগ

ঈদগাঁওয়ে সংরক্ষিত বনের গাছ কাটার সময় গ্রেপ্তার ২, কাঠ জব্দ

আপডেট সময় : ১২:০৩:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬