ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহে ঈদের দুই জামাত সকাল সাড়ে ৭টা ও সাড়ে ৮টায় পবিত্র হজ আজ সীমান্ত শহরে ব্রাজিল উন্মাদনা মহাসড়কে কোরবানির পশুর হাট, যানজটে ভোগান্তি আদালত প্রাঙ্গণে গুলি, দুই মামলায় আসামি ১৩ এবার উখিয়া সীমান্তে মাইনে উড়ে গেল রোহিঙ্গা যুবকের গোড়ালি টেকনাফে অস্ত্র ও গুলিসহ কুখ্যাত ডাকাত সর্দার গফুর গ্রেফতার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ শুভ জন্মদিন কাজী নজরুল ইসলাম হিটস্ট্রোক এড়াতে যেসব খাবার ও পানীয় জরুরি জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারীর সহধর্মিণীর ইন্তেকাল রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগং এলায়েন্স গঠিত: প্রেসিডেন্ট আরফাত,সেক্রেটারি তৌফিক গরু বিক্রি করতে যাওয়ার পথে গাড়ি উল্টে মৃত্যু লামায় সিএনজি দূর্ঘটনায় চালক নিহত, আহত ৫

ঈদগাঁওতে গুলিতে এক ব্যক্তি নিহত, আহত – ৩

কক্সবাজারের ঈদগাঁও ইসলামাবাদে প্রতিপক্ষের গুলিতে হাবিবুল হুদা নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার রাতে ইসলামাবাদ পাহাশিয়াখালী সিকদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পরিবারের দাবি  ইসলামাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দু রাজ্জাকের নেতৃত্বে গুলিবর্ষণ করা হয়। আহতরা হলেন,  খুশিটা বেগম, আবিদুল হুদা, আমেনা বেগম।

নিহতের স্ত্রী খুশিদা বেগম জানান, শুক্রবার জুমার নামাজের পর চেয়ারম্যান রাজ্জাককে পুলিশে ধরিয়ে দেওয়ার সন্দেহ নিয়ে তাদের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তার ছেলেকে মারধর করা হয়। সে খবর শুনে ঘটনাস্থলে গেলে তাকেও মারধর করা হয়। পরে তারা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসলে বাড়িতে গিয়ে গুলি চালায় চেয়ারম্যানের লোকজন।

“এসময় গুলিত গুরুতর আহত আমার স্বামীকে হাসপাতালে আনা হয়। পরে ডাক্তার জানান সে মারা গেছে” বলেন খুশিদা বেগম।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত থাকায় চেয়ারম্যানকে পুলিশে ধরিয়ে দেওয়ার সন্দেহ করে দুই পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে। পরে চেয়ারম্যান আগুন দিয়ে বাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দেন।

এ ঘটনায় আহত আমেনা বেগম নিরাপত্তা হীনতায় ভুগছেন দাবি করে বলেন, চেয়ারম্যান প্রতিনিয়ত হুমকি ধমকি দিচ্ছে এ ঘটনার সুষ্ঠু বিচার চাই আমরা।

নিহতের ছেলে ও ছাত্র প্রতিনিধি সাইদুল হুদা জানান, ছাত্রদের বিভিন্ন কাজে চেয়ারম্যান বাঁধা প্রদান করে। এরপর বিভিন্ন ভাবে হুমকি দেন। এবং সর্বশেষ আজকের ঘটনায় আমার বাবাকে গুলি করে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঈদগাঁওতে গুলিতে এক ব্যক্তি নিহত, আহত – ৩

আপডেট সময় : ০১:৫৯:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫