ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চুনতির সীরত মাহফিলের সমাপনী দিন: মোনাজাতের অপেক্ষায় লাখো মানুষ চোরাই এসির তারসহ ভাঙ্গারি দোকানদার গ্রেপ্তার জেলার ৭১ ইউনিয়নের মধ্যে ৬২ টিতে ইউপি নির্বাচন হবে : তফসিল সেপ্টেম্বরেই অস্বাস্থ্যকর আইসক্রিম তৈরীর দায়ে ১৫ হাজার টাকা জরিমানা; ধ্বংস করা হল তৈরি পণ্য প্রতিদিন ১ ঘন্টা পরিচ্ছন্নতার কাজে সময় দেয়ার আহবান প্রধানমন্ত্রীর: কক্সবাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন পালংখালীতে এক লাখ ইয়াবা উদ্ধার, আলোচনায় রিজভী পেকুয়ায় চাচা-ভাতিজাকে দা দিয়ে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক কক্সবাজারে চিহ্নিত ৬ ছিনতাইকারী ও ১৭ মাদকসেবীসহ গ্রেফতার ৩০ জন খেলাঘর নারায়ণগঞ্জ জেলা কমিটির সাথে কক্সবাজার জেলা খেলাঘরের মত বিনিময় ফেনীর ৪ তরুণ অপহরণের আসামি টেকনাফে গ্রেপ্তার মাদক কারবারিকে কোনো ছাড় নয়: আজিজনগরে ওসি কায়ছার হামিদের কঠোর বার্তা তরুণরা চাইলে দেশকে পরিবর্তন করা সম্ভব : প্রধানমন্ত্রী গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩২ জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ লঘুচাপের প্রভাবে উপকূল এলাকায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা, ৩ নম্বর সংকেত

ইসিতে ৪৩ হাজার পৃষ্ঠার নথি জমা দিয়েও ‘বাছাইয়ে ফেল’ এনসিপি

নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন শর্ত পূরণ করতে যেসব কাগজপত্র প্রয়োজন- ট্রাকে করে নিয়ে সেগুলো নির্বাচন ভবনে জমা দিয়েছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দল নিবন্ধনের জন্য এনসিপি ৪৩ হাজার ৩১৬ পাতার ডকুমেন্টস জমা দিয়েছিল।

এরপরও নিবন্ধন চেয়ে আবেদন করা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশনের প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি। ফলে এনসিপিসহ দলগুলোকে ১৫ দিন সময় দিয়ে ঘাটতি পূরণে চিঠি দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (১৫ জুলাই) ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ জানান, প্রথম ধাপে ৬২ দলকে চিঠি দেওয়া হবে। পরবর্তী ধাপে অন্য দলগুলোকেও চিঠি দেওয়া হবে। এক্ষেত্রে যেসব ত্রুটি বিচ্যুতি আছে ১৫ দিনের মধ্যে তা পূরণ করতে হবে।

নিবন্ধনের আবেদন জমা দেওয়ার সময় নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে ছিলেন দলের সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।

সেদিন নির্বাচন ভবনের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে যেসব শর্ত পূরণ করতে হয়, তার জন্য যত কাগজপত্র প্রয়োজন তা ট্রাকে করে নিয়ে এসে ইসিতে জমা দিয়েছি। আমাদের এক প্রতিনিধিদল ভেতরে গিয়ে আবেদনের মূল কাগজপত্র জমা দিয়েছে।

নতুন দলের নিবন্ধনের ক্ষেত্রে ইসির শর্ত ১. দলটির একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয় থাকতে হবে।২. কার্যকর কমিটি থাকতে হবে কমপক্ষে এক-তৃতীয়াংশ প্রশাসনিক জেলায়।৩. সদস্য হিসেবে অন্তত ১০০টি উপজেলা কিংবা মেট্রোপলিটন থানার কমপক্ষে ২০০ ভোটারের সমর্থনের নথি দেখাতে হবে। ৪. দলীয় প্যাডে দরখাস্তের সঙ্গে দলের গঠনতন্ত্র, নির্বাচনী ইশতেহার (যদি থাকে), দলের বিধিমালা (যদি থাকে), দলের লোগো ও দলীয় পতাকার ছবি, দলের কেন্দ্রীয় কমিটির সব সদস্যের নামের তালিকা, ব্যাংক অ্যাকাউন্ট ও সর্বশেষ স্থিতি জমা দিতে হবে।

আবেদন পাওয়ার পর নির্বাচন কমিশন তা যাচাই-বাছাই শুরু করবে। নিবন্ধন শর্ত পূরণ করতে পারলে দলীয় প্রতীকসহ নিবন্ধন সনদ দেবে। বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত দলের সংখ্যা ৫০টি।

সুত্র: জাগোনিউজ২৪.কম

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চুনতির সীরত মাহফিলের সমাপনী দিন: মোনাজাতের অপেক্ষায় লাখো মানুষ

ইসিতে ৪৩ হাজার পৃষ্ঠার নথি জমা দিয়েও ‘বাছাইয়ে ফেল’ এনসিপি

আপডেট সময় : ০৭:৪৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫