ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রেতা বিক্রেতা উভয়েই সচেতন হলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে ভোর রাতে সাংবাদিকের বাড়িতে ডাকাতি, বৃদ্ধ দম্পতিকে জিম্মি করে টাকা-স্বর্ণালংকার লুট রোহিঙ্গাদের জন্য আলাদা কারাগার তৈরীর প্রস্তাব। কক্সবাজারে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি নাইক্ষ্যংছড়িতে বৃদ্ধার বোরকার ভিতরে মিলল ২০ হাজার ইয়াবা ২০২৬ বিশ্বকাপের ৪৮ দলের স্কোয়াড দেখে নিন এক নজরে বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে : তথ্যমন্ত্রী কক্সবাজার উপকূলে এগোচ্ছে মৌসুমীবায়ু, দেশজুড়ে টানা বৃষ্টির আভাস ফুটবল রোমাঞ্চে ভরা রাত- মাঠে নামছে আর্জেন্টিনা, ব্রাজিল ও পর্তুগাল হ্যাটট্রিক শিরোপার মিশনে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ মানবতার আয়োজনে মানববর্জ্যে পরিবেশের বাজছে বারোটা! ‌আপা-ভাইয়া বনাম “স্যার-ম্যডাম”: আমলাতন্ত্রের ভাষায় ঔপনিবেশিকতার দীর্ঘ ছায়া নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার নেতৃত্বের দৌড়ে এগিয়ে যারা টেকনাফে শীঘ্রই কমিটি পাচ্ছে ছাত্রদল গলায় চানাচুর আঁটকে শিশু আবিদের মৃত্যু

ইয়াবা মামলায় কৃষক দল নেতাকে জড়ানোর অভিযোগ, ‘ষড়যন্ত্র’ দাবি করে রামুতে মানববন্ধন

কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের মিয়াজি পরিবারের সদস্য ও উপজেলা কৃষক দলের সহ-সভাপতি শফিকুল আকবর হেলালকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় আসামি করায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, পরিকল্পিতভাবে তাকে মামলায় জড়িয়ে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে।

রোববার (২৪ মে) বিকেলে গর্জনিয়া বাজার মসজিদ মার্কেটের সামনে এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, শফিকুল আকবর হেলাল একজন পরিচিত রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব। তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি আলোচিত মাদক মামলায় আসামি করা হয়েছে, যা তার সামাজিক ও রাজনৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা বলে তারা মন্তব্য করেন।

স্থানীয় নেতৃবৃন্দের বক্তব্য অনুযায়ী, শফিকুল আকবর হেলাল জেলা কৃষক দলের সাবেক সদস্য, উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে ঘটনার কয়েকদিন আগ থেকেই তিনি কচ্ছপিয়া ইউনিয়নে অবস্থান করেননি এবং পরিবার নিয়ে কক্সবাজার শহরে স্থায়ীভাবে বসবাস করছেন বলেও দাবি করেন তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ব্যবসায়ী ও আলেম মাওলানা আলী আকবর। বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব তৌহিদ ইসলাম, কচ্ছপিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কামরুল হাসান সোহেল, কৃষক দল নেতা জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক মো. ফইজুল্লাহ এবং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম। মানববন্ধন পরিচালনা করেন ছাত্রশিবির নেতা সাইফুল ইসলাম।

বক্তারা আরও বলেন, প্রকৃত অপরাধীদের আড়াল করতে নিরীহ ও সম্মানিত ব্যক্তিদের নাম মামলায় যুক্ত করা হলে তা জনমনে আস্থা সংকট তৈরি করবে। তারা ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি কচ্ছপিয়া ইউনিয়নের নতুন মিয়াজির পাড়ার একটি সবজি ক্ষেত থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে ওই ঘটনায় দায়ের করা মামলায় শফিকুল আকবর হেলালের নাম অন্তর্ভুক্ত করা হয়।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে। অনেকেই মামলার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছেন এবং বিষয়টি পুনঃতদন্তের দাবি জানাচ্ছেন।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা প্রশাসনের প্রতি দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং নিরপরাধ শফিকুল আকবর হেলালের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ক্রেতা বিক্রেতা উভয়েই সচেতন হলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে

ইয়াবা মামলায় কৃষক দল নেতাকে জড়ানোর অভিযোগ, ‘ষড়যন্ত্র’ দাবি করে রামুতে মানববন্ধন

আপডেট সময় : ১০:১০:৩৫ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬