ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জননেতা নুরুল আবছারে চিকিৎসায় পাশে দাঁড়ানোর আহবান বাড়লো তেলের দাম: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার ‘মালয়েশিয়া এয়ারপোর্ট’ কচ্ছপিয়া ও নোয়াখালী পাড়া: চলছে মানবপাচার ও অপহরণ উখিয়ায় গলায় ফাঁস লাগানো সেই কিশোরের মৃত্যু জরুরি স্বাস্থ্যসেবায় দেশের শ্রেষ্ঠত্ব অর্জন পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আগামীর সময়ের কক্সবাজার প্রতিনিধি হলেন সাংবাদিক ইমরান হোসাইন নিজের অস্ত্রের গু’লিতে পুলিশ সদস্য নি’হ’ত কচ্ছপিয়ায় কৃষি কর্মকর্তা জহিরের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে কৃষক সমাবেশ ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পর্যালোচনা করছে ভারত : জয়সওয়াল ভূমিকম্পে কাঁপল পাকিস্তান মানবতার দায়: বৈশ্বিক সহায়তা ও আইনগত পদক্ষেপ এখন জরুরি শুরু হলো হজযাত্রা, প্রথম ফ্লাইটে ৪১৯ বাংলাদেশি জেদ্দায়

আমাদের শেষ দেখাও হলো না: পরীমণি

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। ‘ভালোবাসা সীমাহীন’ দিয়ে ঢাকাই সিনেমায় অভিষেক হয় তার। সিনেমাটি নির্মাণ করেন পরিচালক শাহ আলম মণ্ডল।

কিছুদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পরিচালক শাহ আলম মণ্ডল। দ্রুত তাকে রাজধানীর মগবাজার কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অন্য একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে গুলশানের একটি বেসরকারি হাসপাতালে মারা যান এই নির্মাতা।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমণি পরিচালকের সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে ভক্ত-অনুরাগীদের জন্য শেয়ার করেছেন। যেখান আবেগঘন ক্যাপশন দিয়েছেন এই অভিনেত্রী।

পরীমণি তার পোস্টে লেখেন, ‘ওস্তাদ আপনিও চলে গেলেন। আজকের দিনেই আমার নানা চলে গেল। আপনিও মাফ করে দিয়েন, ওস্তাদ আমাদের শেষ দেখা হলোই না।’

নির্মাতা শাহ আলম মন্ডলের হাত ধরে সিনেমায় অভিষেক পরীমণির। বর্তমানে এই নায়িকা পিরোজপুরে অবস্থান করছেন।

নির্মাতা শাহ আলম মন্ডল তিনটি সিনেমা নির্মাণ করেছেন। তার প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’। বাকি দুটি সিনেমা হলো— ‘আপন মানুষ’ ও ‘ডনগিরি’।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জননেতা নুরুল আবছারে চিকিৎসায় পাশে দাঁড়ানোর আহবান

আমাদের শেষ দেখাও হলো না: পরীমণি

আপডেট সময় : ০৭:৩৯:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪