ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেন্টমার্টিনে ভুল চিকিৎসায় অসুস্থ ৫০ শিশু! ইউএনও’র হস্তক্ষেপে উখিয়ায় শ্মশানের ভাঙচুর করা দেয়াল পুন:র্নির্মাণ শুরু সোনাদিয়া দ্বীপে প্যারাবন দখলদারদের উচ্ছেদে নামছে নৌবাহিনী : পরিবেশবাদীদের স্বস্তি জেলা জামায়াতের কর্মপরিষদ বৈঠকে আমীর -“তেল, গ্যাস ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে” কক্সবাজার-টেকনাফ মহাসড়কে চেইন্দায় ট্রাকের ধাক্কায় সিএনজি যাত্রী নিহত বিশেষ অভিযান: গ্রেফতার ২৫ জন, ১৭ কিশোর গ্যাং সদস্য আটক লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু ১.৫ লাখ টন লবণ আমদানির অনুমতি, তার মধ্যে ৫,৭৬৬ টন লবণ গায়েব উখিয়ায় কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার কক্সবাজারে ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি চকরিয়ায় ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৩ জন আটক শহরে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে পর্যটকের মৃত্যু ৭০ বছর পর আসাম থেকে নৌপথে পণ্য এলো বাংলাদেশে আ.লীগ সমঝোতা চাইলে আগে অপরাধ স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা

আজ আন্তর্জাতিক সমুদ্র দিবস

আজ ৮ জুন, বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক সমুদ্র দিবস। পরিবেশ রক্ষার প্রতি বিশ্ব সম্প্রদায়ের দায়বদ্ধতার অংশ হিসেবে ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত ধরিত্রী সম্মেলনে দিবসটি পালনের ধারণা উঠে আসে। ঐ বছরই প্রথমবারের মতো এই দিবসটি পালন শুরু হয়। এরপর ২০০৮ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৩তম অধিবেশনে এটি আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করে। ফলস্বরূপ, ২০০৯ সাল থেকে প্রতি বছর এ দিনে সাগরকেন্দ্রিক নানা সচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হচ্ছে।

বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক সম্পদের বিচারে সমুদ্র এ দেশের জন্য শুধু প্রাকৃতিক ঐশ্বর্য নয়, এক বিশাল সম্ভাবনার উৎস। বঙ্গোপসাগরের বিস্তীর্ণ জলরাশি ঘিরে গড়ে উঠেছে বাংলাদেশের নীল অর্থনীতির ভিত্তি। এই সমুদ্রসীমা যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশের আর্থসামাজিক কাঠামোতে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।

তবে এই সম্ভাবনা বাস্তবায়নের পথে রয়েছে বড় কিছু চ্যালেঞ্জও। দেশের সমুদ্রবিজ্ঞানী ও সংশ্লিষ্ট গবেষকদের মতে, একটি পৃথক ‘সমুদ্র মন্ত্রণালয়’ প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। তাঁদের বক্তব্য, সমুদ্রদূষণ ঠেকাতে এবং সাগরসম্পদ সংরক্ষণের লক্ষ্যে সুসংগঠিত ও কার্যকর পদক্ষেপ নিতে হলে একটি নির্দিষ্ট সরকারি কর্তৃপক্ষ থাকা আবশ্যক। বর্তমানে বিভিন্ন সংস্থা আলাদাভাবে কাজ করলেও, তাদের মধ্যে কোনো সমন্বয় নেই বললেই চলে।

বিশেষজ্ঞরা বলছেন, বঙ্গোপসাগরের জীববৈচিত্র্য রক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় অবিলম্বে ‘মেরিন কনজারভেশন অ্যাকশন প্ল্যান’ বা সামুদ্রিক সংরক্ষণ নীতিমালা তৈরি করা প্রয়োজন। এখনো আলাদা মন্ত্রণালয় না থাকায় সমুদ্রসম্পদের দেখভালের জন্য নির্দিষ্ট কোনো অভিভাবক নেই। ফলে নৌবাহিনী, কোস্টগার্ড, পরিবেশ মন্ত্রণালয়, সমুদ্র গবেষণা ইনস্টিটিউট ও ট্যুরিস্ট পুলিশের মতো বিভিন্ন সংস্থা স্বতন্ত্রভাবে কাজ করছে, কিন্তু কোনো সমন্বিত উদ্যোগ দৃশ্যমান নয়।

এই বাস্তবতায়, আন্তর্জাতিক সমুদ্র দিবসে বাংলাদেশের সামনে প্রশ্ন জাগে—আমাদের সমুদ্র কি যথাযথ গুরুত্ব পাচ্ছে? শুধু প্রতীকী উদযাপন নয়, চাই দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও যৌথ প্রয়াস।

ট্যাগ :

সেন্টমার্টিনে ভুল চিকিৎসায় অসুস্থ ৫০ শিশু!

আজ আন্তর্জাতিক সমুদ্র দিবস

আপডেট সময় : ০১:০২:২৮ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫