ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা কক্সবাজারে শুরু হয়েছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উখিয়ায় ১ লাখ ইয়াবাসহ আটক ১, পলাতক ৪ বাংলাদেশ নাম শুনেই থামলেন মার্টিনেজ, বললেন ‘বাংলাদেশের ভক্তদের ভালোবাসি’ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায় চকরিয়ায় মাইক্রোবাস-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২ ‘এই দেশটিকে আমি ভালোবাসি’, বাংলাদেশ নিয়ে যা বললেন মার্টিনেজ ইনানী সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটক সায়েমের মরদেহ উদ্ধার উখিয়ার হারেসের সুরে মুগ্ধ নেট দুনিয়া,সরকারি পৃষ্ঠপোষকতার দাবী কক্সবাজারে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগের স্বীকৃতি: জাতিসংঘের প্ল্যাটফর্মে ফিচারড SURGE Bangladesh শহরের কুতুবদিয়া পাড়ার আলোচিত রোজিনাকে আটক করেছে পুলিশ বিয়ের অতিথি ১০০ ছাড়ালে জনপ্রতি ১০০০ টাকা ট্যাক্স বসানোর দাবি এমপির বাংলাদেশকে নিষিদ্ধ করতে আইসিসিতে চিঠি সাবেক বিসিবি সভাপতির টেকনাফে সড়কের দুই পাশে কলেমা লেখা সাদা পতাকা আ’র’কা’ন আ’র্মি প্রধানের বাংলাদেশে চিকিৎসা নেওয়ার খবর কতটুকু সত্য?

ফাত্রাঝিড়ি ঝর্ণা দেখতে গিয়ে স্রোতে ভেসে কিশোর নিখোঁজ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের পাহাড়ি এলাকায় অবস্থিত ফাত্রাঝিড়ি ঝর্ণা দেখতে গিয়ে পানির প্রবল স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয়েছেন এক কিশোর। নিখোঁজ কিশোরের নাম হাফেজ মেহরাব হোসাইন (১৮)।

স্থানীয় সূত্র জানায়, ১৭ জুন সকাল ৬টার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের মরিচ্যা বাজার এলাকার বাসিন্দা এবং হোটেল ওয়াকিয়ার মালিক মনজুর আলমের ছেলে মেহরাবের সাথে সাজ্জাদ, নাছিমসহ প্রায় ১৮ জন বন্ধুর একটি দল ফাত্রাঝিড়ি ঝর্ণা দেখতে যান।

ঝর্ণা দেখা শেষে দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে তারা ফেরার সময় হঠাৎ চলমান বৈরি আবহাওয়ায় পাহাড়ি ঢলে খালের পানির স্তর বেড়ে যায়। ফেরার পথে বাঁশের একটি ডাল ভেঙে গেলে মেহরাব পানিতে পড়ে যান এবং মুহূর্তেই স্রোতে ভেসে যান। এরপর থেকে তিনি নিখোঁজ।

প্রত্যক্ষদর্শীরা জানান, “যে খালটিতে মেহরাব ভেসে যান সেটি ধুরুম খালি থেকে রেজুখাল হয়ে সরাসরি বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। তাই পরিবারের ধারণা, তিনি পানির স্রোতের টানে সমুদ্র পর্যন্ত ভেসে যেতে পারেন।”

ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও স্বজনেরা উদ্ধার অভিযানে নামলেও সন্ধ্যা পর্যন্ত মেহরাবের কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ মেহরাবের চাচা আবদুল মালেক প্রতিবেদনকে জানান, “আমরা ধারণা করছি পানির স্রোতে মেহরাব সমুদ্রে ভেসে গেছে। এখনো কোনো খোঁজ মেলেনি। আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

পরিবার ও স্থানীয়দের পক্ষ থেকে জনসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে, যদি কেউ হাফেজ মেহরাব হোসাইন সম্পর্কে কোনো তথ্য পান বা কোথাও দেখতে পান, তাহলে কক্সবাজারের মরিচ্যা বাজারস্থ ওয়ালটন প্লাজা মার্কেটে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

এদিকে, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক উদ্ধার তৎপরতার ঘোষণা না পাওয়া গেলেও পরিবার ও এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা

ফাত্রাঝিড়ি ঝর্ণা দেখতে গিয়ে স্রোতে ভেসে কিশোর নিখোঁজ

আপডেট সময় : ১১:৩৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫