ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বান্দরবান জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিং লামায় জাতীয়-আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ৪৫ ক্রীড়াবিদকে সংবর্ধনা টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা ১০ ভিকটিম উদ্ধার, গ্রেফতার ১ লোহাগাড়ায় মাদক সেবন করতে গিয়ে ধরা, সাবেক পুলিশ কনস্টেবলসহ দুজনের কারাদণ্ড দুদকের মামলায় টেকনাফ ইউপির সাবেক মেম্বার আব্দুল্লাহ ও তার বাবা আবুল বশরের কারাদন্ড সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল সংস্কার প্রস্তাব অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে না: নাহিদ ইসলাম নতুন রাষ্ট্রপতিকে কে শপথ পড়াবেন, মতামত দিল আইন মন্ত্রণালয় রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান  বিশ্ব মশা দিবস আজ ৩৫ বছর পর আজ বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন কক্সবাজারে ৭ বছরের শিশু ধর্ষণ মামলায় আবুল কালামের যাবজ্জীবন কারাদণ্ড বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নীতিমালা বাস্তবায়নে কক্সবাজার জেলা প্রশাসনের অভিযান

শহরে কোরবানি বর্জ্য পরিস্কারে ব্যস্ত পৌরসভার ৩০২ কর্মী ও অর্ধশতাধিক গাড়ি

কক্সবাজার শহরের অলিগলি ও প্রধান সড়কগুলো কোরবানির বর্জ্য অপসারণে নেমেছেন পৌরসভার ৩০২ জন কর্মী। আর মাঠে ঘুরে এই কার্যক্রম সরাসরি তদারক করতে দেখা গেছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের।

শনিবার (৭ জুন) সকালে ঈদুল আজহার নামাজের পরপরই কক্সবাজার শহরের বিভিন্ন পাড়া-মহল্লা ও সড়কে শুরু হয় পশু কোরবানি।

কোরবানির বর্জ্য নেয়ার জন্য ভোর থেকেই প্রস্তুত ছিলেন কক্সবাজার পৌরসভার কর্মীরা। মোট ৩০২ কর্মীর মধ্যে কক্সবাজার পৌরসভার নিজস্ব পরিচ্ছন্নতা কর্মী ও অন্যান্য বিভাগ থেকে এনে কাজে যুক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

কনজারভেন্সী পরিদর্শক কবির হোসেন বলেন,প্রথমে পাড়া-মহল্লার অলিগলি থেকে বর্জ্য সংগ্রহ করে ভ্যানে করে নেওয়া হচ্ছে মূল সড়কে। সেখানে নির্দিষ্ট স্থানে একসঙ্গে জমা করা হচ্ছে বিভিন্নস্থান থেকে সংগ্রহ করা বর্জ্য। এরপর ট্রাক কিংবা ভারী যানে তুলে সেসব বর্জ্য নেওয়া হচ্ছে আবর্জনাগারে।

সকাল ১২টা থেকে ডাম্প ট্রাক,পানির গাড়ি, ভ্যান, কম্পেক্টর, টেলাগাড়ি, পে লোডারসহ অর্ধশতাধিক গাড়ি নিয়ে এসব শ্রমিক পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে বর্জ্য সংগ্রহ করছেন বলে জানান তিনি।

এছাড়াও পানি ও ব্লিচিং পাউডার ছিটিয়ে কোরবানির স্থানটিকে পরিস্কার করছে পরিচ্ছন্নতা কর্মীরা।

হিসেব অনুযায়ী পৌরসভায় এবার প্রায় ১৫০  টন কোরবানির বর্জ্য অপসারণের প্রস্তুতি আছে বলে জানান মি. কবির।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

শহরে কোরবানি বর্জ্য পরিস্কারে ব্যস্ত পৌরসভার ৩০২ কর্মী ও অর্ধশতাধিক গাড়ি

আপডেট সময় : ০৫:৫৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫