ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশ সুপারের সাথে নিহত একরামের পিতা-মাতার সাক্ষাত: সন্তান হত্যার বিচার দাবি পেকুয়ায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব উপলক্ষে দুই দিনব্যাপী মহোৎসব সম্পন্ন বাফুফের একাডেমিক স্বীকৃতি পেয়েছে কালারমারছড়া ফুটবল একাডেমি সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা বাইকের জন্য প্রাণ দিতে হলো সাইফুলকে! কক্সবাজার সদর থানা পুলিশের অভিযান : ২৪ ঘন্টায় আটক ২১ সাবরাং থেকে মিঠাছড়ির ৫ অপহৃত উদ্ধার : গ্রেপ্তার ১ কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ শরীফা নামের ছাত্রী গ্রেপ্তার কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ শরীফা নামের ছাত্রী গ্রেপ্তার ভারতে পরলোকগত আ ফ্রু রাখাইনের শেষকৃত্য সম্পন্ন এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম মরদেহ উদ্ধার মহেশখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আওয়ামী লীগের ৫৩ জনের নামে মামলা প্রাইভেট কারে তল্লাশি: ৮৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১, পলাতক ৩ জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

মেরিন ড্রাইভ রোডে হিমছড়ি থেকে রেজুখাল পর্যন্ত ‘ক্যাবল কার’ নির্মাণ করা হবে

সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) ভিত্তিতে কক্সবাজার জেলার মেরিন ড্রাইভ রোডে হিমছড়ি থেকে রেজুখাল পর্যন্ত ‘ক্যাবল কার’ নির্মাণের জন্য একটি প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন করেছে সরকার।

সচিবালয়ে আজ অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৬তম সভায় এই অনুমোদন দেওয়া হয়।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনস্থ কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) সভায় প্রস্তাবটি উত্থাপন করে।

সভায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্তৃক রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ এর ৬৮ (১) ধারার আওতায় এবং একই আইনের  ৩২ ধারা অনুযায়ী সরাসরি ক্রয় পদ্ধতি (ডিপিএম) অথবা অন্য কোন পদ্ধতি অনুসরণ করে টিসিবি কর্তৃক পণ্য আমদানি বা স্থানীয়ভাবে ক্রয়ের সময়সীমা আরও দুই বছর ২০২৭ সালের  ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।  সময় বাড়াতে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবটি  নীতিগতভাবে অনুমোদন করা হয়।

অর্থনৈতিক বিষয়ক কমিটির সভায় টিসিবির আওতায় পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ এর ধারা – ৮৩ (১) (ক) অনুযায়ী আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতি এবং বিধি-৬১(৫) অনুযায়ী অভ্যন্তরীণ ওটিএম পদ্ধতি অনুসরণ করে সংশ্লিষ্ট বিধির তফশিলে উল্লিখিত সময়সীমা (পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের তারিখ থেকে দরপত্র প্রণয়ন ও জমা দেওয়ার সময়) বৃদ্ধির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাব অনুমোদন করা হয়।

খবর: বাসস

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পুলিশ সুপারের সাথে নিহত একরামের পিতা-মাতার সাক্ষাত: সন্তান হত্যার বিচার দাবি

মেরিন ড্রাইভ রোডে হিমছড়ি থেকে রেজুখাল পর্যন্ত ‘ক্যাবল কার’ নির্মাণ করা হবে

আপডেট সময় : ০৭:১১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫