ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভিকটিমের পরিচয় ফাঁসের অভিযোগে চকরিয়া থানার ওসিকে আইনি নোটিশ ধর্ষণের শিকার কিশোরীর পরিচয় প্রকাশ : চকরিয়ার ওসির বিরুদ্ধে লিগ্যাল নোটিশ শহরের শীর্ষ ছিনতাইকারী জিয়া গ্রেফতার দীর্ঘ বিরতির পর চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে কক্সবাজারে ফিরছে সিনেমা, ৫-৬ জুন প্রদর্শিত হবে ৬ টি সিনেমা স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথে সড়কে ঝরলো স্ত্রীসহ দু’জনের প্রাণ যাবজ্জীবনের সাজা মাথায় নিয়ে আত্মগোপন, অবশেষে ধরা দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী সিএনজির ইঞ্জিন বক্সে ২৩ হাজার ইয়াবা, চালক আটক আদালতে সোহেল রানার দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা, স্ত্রীকে নির্দোষ দাবি কথা কাটাকাটি থেকে সংঘর্ষ : পাহাড়তলীতে যুবক নিহত, আহত ২ উখিয়ায় সহযোগী সংগঠনের চার নেতা ইউনিয়ন বিএনপির পদে! উখিয়ায় বিএনপির আট ইউনিয়ন কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি ঘোষণা মালয়েশিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিক মাধ্যম বাজারঘাটায় চার প্রতিষ্ঠানে ভোক্তা অধিদপ্তরের বিশ হাজার টাকা জরিমানা ধর্ষণের শিকার কিশোরীর ছবি ফেসবুকে দিলেন ওসি!

বিএনপিপন্থি উপদেষ্টাদের বের করে দেওয়ার দাবি নাসীরুদ্দীন পাটওয়ারীর

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে বিএনপিপন্থিদের বের করে দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করায় অন্তর্বর্তী সরকারের আইন, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টাকে পদত্যাগে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।

বুধবার (২১মে) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশনের পুনর্গঠন ও স্থানীয় নির্বাচনের দাবিতে এ কর্মসূচির আয়োজন করে এনসিপির ঢাকা মহানগর শাখা। বেলা সাড়ে ১১টায় শুরু হয়ে সমাবেশ শেষ হয় দুপুর ২টায়। বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিলসহ অংশগ্রহণ করেন এনসিপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দুপুর দেড়টায় কেন্দ্রীয় নেতারা আসার পর সড়ক থেকে পুলিশ বেস্টনি অতিক্রম করে ইসি ভববনের প্রধান ফটকে অবস্থান নেন তারা। এ সময় পুলিশের সঙ্গে মৃদু উত্তেজনা হলেও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

নাসীর উদ্দীন বলেন, উপদেষ্টাদের মধ্যে যারা বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছেন, তাদের পদত্যাগ করাতে বাধ্য হবো। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সমালোচনা করে নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, দেশের অর্থনীতি গুড়িয়ে দিতে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ ও অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ কাজ করছেন। আইন মন্ত্রণালয় ধ্বংসে কাজ করছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি বলেন, জনগণ যেভাবে হাসিনাকে ছুড়ে ফেলেছে, এভাবে চলতে থাকলে আপনাদেরও ছুড়ে ফেলবে। নির্বাচন কমিশন বিএনপির দলীয় কার্যালয় হিসেবে কাজ করছে। ছাত্র-জনতার রক্তের ম্যানডেট নিয়ে বিএনপির পক্ষে কাজ করতে পারেন না। ইসিকে আগে স্থানীয় নির্বাচন করার সিদ্ধান্ত নিতে হবে।

সূত্র: বাংলা ট্রিবিউন

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ভিকটিমের পরিচয় ফাঁসের অভিযোগে চকরিয়া থানার ওসিকে আইনি নোটিশ

বিএনপিপন্থি উপদেষ্টাদের বের করে দেওয়ার দাবি নাসীরুদ্দীন পাটওয়ারীর

আপডেট সময় : ০৬:২৫:০৮ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫