ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২ দশকেরও বেশী সময় পর রামুর হাতে শিরোপা টেকনাফে অপহরণের দুই দিন পর রোহিঙ্গা কিশোরী উদ্ধার, অভিযুক্ত পলাতক টেকনাফে মুক্তিপণ আদায়ের পরও অপহৃত ঈদগাঁওর ২ বাসিন্দা উদ্ধার পেকুয়ার শিলখালীতে মাদকবিরোধী অভিযান, আটক ২ মুরগির ওজনে কারসাজি : ৩ কেজি ৩০০ গ্রাম বলে বিক্রি, অন্য দোকানে ওজন ২ কেজি ২০০ গ্রাম বিষপান করে উখিয়া হাসপাতালে দিনমজুর মমতাজ : অ্যাম্বুলেন্স দিল না হাসপাতাল কর্তৃপক্ষ জসিম উদ্দিন হেলাল কে ভারতে নিয়ে যাওয়া হচ্ছে : দোয়া কামনা পরিবারের ঈদগাঁও উপজেলা সমবায় অফিসারের নিয়োগকৃত পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন কমিটি বাতিল বাঁকখালী নদীকে সংকটাপন্ন ঘোষণা, দখলদার উচ্ছেদে হাইকোর্টের পুর্ণাঙ্গ রায় চট্রগ্রামে পুলিশের উপর হামলা: সন্ত্রাসী ‘বিহারী বগা’কে প্রধান করে ২৭১ জনের বিরুদ্ধে মামলা রান্নাঘর রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা উখিয়া প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন : সভাপতি শাহীন,সহ-সভাপতি সেলিম, সম্পাদক ফারুক কলেজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত ইমতিয়াজের মৃত্যু সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে থার্ড টার্মিনাল

চকরিয়ায় একেএস ডায়াগনস্টিক সেন্টার ও একেএস ফার্মেসি উদ্বোধন

কক্সবাজারের চকরিয়ায় একেএস ডায়াগনস্টিক সেন্টার এবং একেএস ফার্মেসির উদ্বোধন হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একেএস খান ফার্মাসিটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান এ. কে. শামসুদ্দিন খান, ডেনমার্কের ইনভেস্টমেন্ট ফান্ড ফর ডেভেলপিং কান্ট্রিজ(IFU) এর পক্ষ থেকে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ক্লাউস প্রেবেনসেন, এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সামানজার এস. খান। অনুষ্ঠান পরিচালনা করেন একেএস খান ফার্মাসিটিক্যালস লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আল এমরান চৌধুরী।

অনুষ্ঠানে বক্তারা চকরিয়া ও তার আশপাশের অঞ্চলের
দ্রুত উন্নয়নশীল অবস্থার কথা তুলে ধরে বলেন, সময়ের সাথে সাথে চকরিয়া একটি উদীয়মান এলাকায় রূপান্তরিত হচ্ছে, যেখানে আধুনিক নাগরিক সুবিধা ও অবকাঠামোগত উন্নয়ন দ্রুতগতিতে এগিয়ে চলেছে। সাম্প্রতিক সময়ে এখানকার জনসংখ্যা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পেয়েছে, যার ফলে এখানকার মানুষের জীবনযাত্রার মানও উন্নত হচ্ছে। তাই এই এলাকায় আধুনিক, সাশ্রয়ী এবং মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। একেএস ডায়াগনস্টিক সেন্টার ও একেএস ফার্মেসি চকরিয়া, মহেশখালী, মাতারবাড়ি, বদরখালী ও আশেপাশের অঞ্চলের মানুষের জন্য স্বাস্থ্যসেবাকে আরও উন্নত, সহজলভ্য এবং সাশ্রয়ী করে তুলবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, IFU একেএস খান ফার্মাসিটিক্যালস লিমিটেডের একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার সংস্থা, যারা বাংলাদেশ জুড়ে ১০০টিরও বেশি নতুন ফার্মেসি এবং ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠায় সহযোগিতা করছে। এই উদ্যোগ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মানসম্মত স্বাস্থ্যসেবা সরবরাহের পথ উন্মোচন করবে।

IFU-এর ইনভেস্টমেন্ট ডিরেক্টর মি. ক্লাউস প্রেবেনসেন বলেন, “একেএস খান ফার্মাসিটিক্যালস লিমিটেডের সাথে আমাদের অংশীদারিত্বের লক্ষ্য ছিল বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সাশ্রয়ী ও মানসম্মত ঔষধ এবং ডায়াগনস্টিক সেবা পৌঁছে দেওয়া। আজ চকরিয়ায় উদ্বোধন হওয়া এই ডায়াগনস্টিক সেন্টার আমাদের সেই লক্ষ্য বাস্তবায়নের পথে একটি বড় পদক্ষেপ। এই যৌথ উদ্যোগের ফলে মানুষের কাছে আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে আমরা এদেশের স্বাস্থ্যখাতকে আরও শক্তিশালী করতে চাই।”

অনুষ্ঠান শেষে অতিথিরা একে এস ডায়াগনস্টিক সেন্টার এবং ফার্মেসির বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

২ দশকেরও বেশী সময় পর রামুর হাতে শিরোপা

চকরিয়ায় একেএস ডায়াগনস্টিক সেন্টার ও একেএস ফার্মেসি উদ্বোধন

আপডেট সময় : ০৩:৫০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫