ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত পবিত্র ১২ রবিউল আউয়াল উপলক্ষে ৭০০ পরিবারের মাঝে তবারুক বিতরণ ২৪ বছর ধরে উন্নয়ন বঞ্চিত পেকুয়ার নন্দীরপাড়া স্টেশন সড়ক ভেসে এলো নিখোঁজ আলবার্টের মরদেহ : জীবিত উদ্ধার নিউজিল্যান্ডের নাগরিকেরা কোস্টগার্ডের হেফাজতে উখিয়া সীমান্তে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১ পুলিশ বাহিনীকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহানবীর আদর্শ অনুসরণ করে ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব ইসলামাবাদে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু রোহিঙ্গা ক্যাম্পে ওয়ান শুটারগানসহ যুবক আটক পালংখালী খালে মাছ ধরতে গিয়ে দুই রোহিঙ্গা শিশু নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ উখিয়ায় দুই রেস্তোরাঁয় অনিয়ম, ৪ লাখ টাকা জরিমানা বাঁকখালী নয়, রামু অথবা ঈদগাঁও উপজেলার সাথে থাকতে চেয়ে ঈদগড়বাসীর স্মারকলিপি কক্সবাজারে বহুল প্রত্যাশিত মেরিন ড্রাইভ সংযোগ সড়ক বাস্তবায়নের পক্ষে অবস্থান ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ‎

পুরস্কৃত ‘দেয়ালের দেশ’ চিত্রকর

যুগত বছর (২০২৪) অনেকগুলো সফল ছবি মুক্তি পেয়েছিলো। তবে সব ছাপিয়ে, ‘দেয়ালের দেশ’ সিনেমাটি দাগ কেটে আছে এখনও। এর পোস্টার, গল্প, সংলাপ, অভিনয়, মেকআপ, সিনেমাটোগ্রাফি; তৈরি করেছে ফর্মুলায় থেকেও ভিন্ন এক ফর্মুলা।

ফলে তরুণ নির্মাতা মিশুক মনি নির্মিত প্রথম সিনেমাটি টাকার বিচারে হিট না হলেও, প্রশংসার বাষ্পে ভেসে বেড়াচ্ছে এখনও। অবশেষে সেই ছবিটির জন্য সেরা চিত্রগ্রাহকের স্বীকৃতি এলো।

বাংলাদেশ ইন্সটিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্টস (বিফা) আয়োজিত ৪র্থ আসরে ‘বেস্ট সিনেমাটোগ্রাফার’ বিভাগে পুরস্কার অর্জন করেছেন ‘দেয়ালের দেশ’ সিনেমাটোগ্রাফার সাহিল রনি। ১৬ মে সন্ধ্যায় বিসিএফসিসি’র হল অব ফেম-এ আয়োজিত জমকালো অনুষ্ঠানে সাহিল রনির হাতে তুলে দেওয়া হয় এই পুরস্কার। যেখানে দেশের শীর্ষ চলচ্চিত্র ব্যক্তিত্বরা অংশ নেন।

পুরস্কার গ্রহণের পর সাহিল রনি বলেন, ‘এই স্বীকৃতি আমার জন্য এক গভীর অনুপ্রেরণা। প্রতিটি দৃশ্যের পেছনে যে পরিশ্রম ও ভালোবাসা আছে, তা আজ যেন আরও অর্থপূর্ণ হয়ে উঠল।’এই অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং দেশের সিনেমাটোগ্রাফি চর্চার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এমনটাই মনে করছে ‘দেয়ালের দেশ’ সংশ্লিষ্টরা।

বলা দরকার, সিনেমার মুখ্য দুই চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ ও শবনম বুবলী। মুক্তি পেয়েছে ২০২৪ সালের ১১ এপ্রিল।

সূত্র : বাংলা ট্রিবিউন

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজার প্রেসক্লাবে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

পুরস্কৃত ‘দেয়ালের দেশ’ চিত্রকর

আপডেট সময় : ০১:৩৩:৩২ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫