ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টোল ইজারার কাগজে টেম্পারিংয়ের অভিযোগ, অতিরিক্ত টোল আদায়ে বিপাকে তিন ইউনিয়নের ব্যবসায়ীরা সমিতিপাড়ার সুকান্ত হত্যা মামলার পলাতক আসামি আরাফাত গ্রেফতার কক্সবাজার থেকে ঢাকাগামী ট্রেনে পাথর নিক্ষেপ : যাত্রী আহত বালিয়াড়ীতে সড়ক নির্মান বন্ধে প্রধানমন্ত্রীর কাছে বাপার স্মারকলিপি চকরিয়ায় মিষ্টিতে “তেলাপোকা”, নানা অসংগতি : ৫ প্রতিষ্ঠানকে জরিমানা অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী মিয়ানমারে বৌদ্ধ বিহারে বিমান হামলায় নিহত ১৪ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত গত ১৭ বছর ধরে সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল: তথ্যমন্ত্রী বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি, দেওয়া হলো গার্ড অব অনার টেকনাফে বিদ্যুৎ সরবরাহ বন্ধ : কখন চালু হবে? সন্ত্রাসী ও চাঁদাবাজদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর, ব্যর্থতায় কঠোর ব্যবস্থার হুশিয়ারি পেকুয়ায় এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ, থানায় জিডি আল-আরাফাহ ইসলামী ব্যাংক গ্রাহকদের কোটি টাকা লুট, ক্ষোভে উত্তাল উখিয়ার পালংখালী

ইয়াবার টাকায় কোটিপতি উখিয়ার খোকা, দুদকের হানায় সহযোগীসহ গা-ঢাকা

“এই হাসসোবাজার, হাসসোবাজার আইয়ো আইয়ো”- একসময় কক্সবাজার-টেকনাফ মহাসড়কে চলাচল করা লোকাল মাইক্রোবাসে এভাবে ডেকে ডেকে যাত্রী তুলতেন হেলপার মাহমুদুল করিম খোকা।

উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের টিএন্ডটি এলাকার মৃত ফকির আহমেদের ছেলে এই যুবক মাত্র কয়েক বছরের ব্যবধানে ভয়ংকর মাদক ই’য়া’বার বদৌলতে তিনি বনে গেছেন অঢেল সম্পদের মালিক।

সীমান্ত ঘেষা অঞ্চলে বসবাসের সুবাদে মিয়ানমারের নাগরিক অসাধু রোহিঙ্গাদের যোগসাজশে স্থানীয় ১০/১৫ জন যুবক নিয়ে খোকা গড়ে তুলেন অবৈধ মাদক ব্যবসার সিন্ডিকেট।

প্রতিবেশী সহ স্থানীয়রা জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা কারবারি এই খোকাকে এখন নিজের এলাকায় দেখা পাওয়া দুঃসাধ্য।

নাম প্রকাশ না করার শর্তে খোকার এক প্রতিবেশী বলেন, ” খোকার উত্থান দেখে আমরা বিস্মিত, সে অল্প সময়ে কোটিপতি হয়ে গেছে। তাকে এখানে দেখা যায় না, ইয়াবা কারবার করে বলে শুনেছি।”

খোকার অবৈধ উপার্জনে গড়ে তোলা সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের তদন্তকারী কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার (১ ডিসেম্বর) ওই আদেশ দিয়েছেন আদালত, একই সঙ্গে ওই সম্পদ দেখভালের জন্য রিসিভার নিয়োগ দেওয়া হয়েছে।

দুদক কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সুবেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কক্সবাজারের সিনিয়র স্পেশাল জজ মুন্সী আব্দুল মজিদের আদেশে খোকা সহ তিনজন মাদককারবারির সম্পদ জব্দ করা হয়েছে।

অন্য দুই মাদককারবারিরা হলেন- টেকনাফ উপজেলার বাসিন্দা মোহাম্মদ সিদ্দিক ও মোহাম্মদ আলী।

খোকার স্থাবর সম্পদের মধ্যে কক্সবাজার শহরের ঝিলংজা মৌজায় ৫.৬ শতক নাল জমি এবং অস্থাবর সম্পদের মধ্যে আছে মিনিবাস ও মাইক্রোবাস।

আনুমানিক ৭২ লাখ ৭০ হাজার টাকা মূল্যের এসব সম্পদের কোনো বৈধ উৎস পাওয়া যায়নি বলে জানিয়েছে দুদক।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টোল ইজারার কাগজে টেম্পারিংয়ের অভিযোগ, অতিরিক্ত টোল আদায়ে বিপাকে তিন ইউনিয়নের ব্যবসায়ীরা

ইয়াবার টাকায় কোটিপতি উখিয়ার খোকা, দুদকের হানায় সহযোগীসহ গা-ঢাকা

আপডেট সময় : ১০:৫০:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪