ঢাকা ০২:১০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত : দীনেশ ত্রিবেদী শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে, জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ৪ বিভাগে ভারি বর্ষণের আভাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে ৭ শতাধিক এআই ক্যামেরা হ্নীলার নুরুল হুদা মেম্বারের সাড়ে তিন বছর কারাদণ্ড : ৫ কোটি ৩৬ লাখ ৮২ হাজার টাকার অর্থদণ্ড শহরে বন্দুকসহ গ্রেফতার ২ রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী ও সন্তানকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত স্বামী ঢাকায় গ্রেফতার নতুন বাহারছড়ার বিশিষ্ট ব্যবসায়ী ইস্কান্দার মির্জা আর নেই শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে কি না, ঠিক করবে ভারতের আদালত: ইন্ডিয়ান এক্সপ্রেস ব্লু ইকোনমির রাজধানী হবে কক্সবাজার – এমপি লুৎফুর রহমান কাজল পেকুয়ায় অগ্নিকাণ্ডে ৪টি গরু ও বসতঘর পুড়ে ছাই অনুকূল পরিবেশ তৈরি না হলে ভারত যাবেন না প্রধানমন্ত্রী বিদ্যুৎবিহীন উখিয়া-টেকনাফ, স্বাভাবিক হতে লাগবে ৭ ঘন্টা রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

মিয়ানমারে ভূমিকম্প: মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে

মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। চার বছরের গৃহযুদ্ধে বিধ্বস্ত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি এই দুর্যোগ সামাল দিতে হিমশিম খাচ্ছে। উদ্ধারকাজে সহায়তার জন্য শনিবার (২৯ মার্চ) মিয়ানমারের উদ্দেশে রওয়ানা দিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গোষ্ঠী। ব্রিটিশ বার্তাসংস্থা র‍য়টার্স এ খবর জানিয়েছে।

জান্তা সরকার জানিয়েছে, সর্বশেষ তথ্য অনুযায়ী অন্তত এক হাজার দুইজন মানুষ প্রাণ হারিয়েছেন। ভূমিকম্পের পর শুক্রবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রাথমিকভাবে ১৪৪ জন মানুষের প্রাণহানির কথা জানিয়েছিল।

মারাত্মক এই ভূকম্পনের রেশ মিয়ানমারের দুই প্রতিবেশী থাইল্যান্ড ও বাংলাদেশেও পৌঁছেছিল। বাংলাদেশে তেমন ক্ষয়ক্ষতি না হলেও, থাইল্যান্ডে অন্তত নয় জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। দেশটির রাজধানী ব্যাংককে সাত দশমিক সাত মাত্রার কম্পন অনুভূত হয়েছে। এতে নির্মাণাধীন একটি বহুতল ভবন ধসে পড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত, ভবন ধসে ৪৯ জন নিখোঁজ এবং ৩০ জন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন।

মার্কিন ভূতাত্বিক সংস্থা ইউএসজিএস আশঙ্কা করছে, মিয়ানমারে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়াতে পারে।

ভূমিকম্পে মিয়ানমারের রাস্তাঘাট, সেতু, ভবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। বৈশ্বিক সহায়তা ছাড়া এই ক্ষতি সামাল দেওয়া তাদের জন্য অত্যধিক কষ্টসাধ্য হবে। এদিকে, সামরিক শাসনের কারণে দেশটি আন্তর্জাতিক সম্প্রদায় থেকে অনেকটা একঘরে হয়ে আছে। তারপরও, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহযোগিতার জন্য এক বিরল আহ্বান জানিয়েছেন জান্তা প্রধান মিন অং হ্লাইং।

চীনা উদ্ধারকারী দল ইতোমধ্যে মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনে পৌঁছেছে। এখান থেকে সবচেয়ে ক্ষতির শিকার মান্ডালায় এবং নাইপিটাও শহরে উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।

সুত্র :বাংলা ট্রিবিউন

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত : দীনেশ ত্রিবেদী

মিয়ানমারে ভূমিকম্প: মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে

আপডেট সময় : ০৪:১১:১৬ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫