ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার শহর থেকে ময়লার ভাগাড় ও ডাম্পিং স্টেশন স্থানান্তরের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান: লিংকরোড ও কলাতলীর দুই প্রতিষ্ঠানকে জরিমানা রিসোর্ট ইস্যু নিয়ে বিরোধ : এমপি কাজল-সরওয়ারের সমঝোতার উদ্যোগ, হয়নি প্রতিবাদ মিছিল একনেকে ৯৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন আরাকান আর্মির হাতে জিম্মি ২৪ জেলে দেশে ফিরলেন ১২ ঘণ্টার জন্য মুক্তি পেলেন দীপু মনি হুমকির ঘটনায় নিরাপত্তা চেয়ে জিডির আবেদন পিটার সাইফুলের শ্রম সহযোগিতা নি‌য়ে কাতারের মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে: তথ্যমন্ত্রী কলকাতার নিউ মার্কেট এলাকার হোটেলে অগ্নিকাণ্ড, নিহত ৯ বাংলাদেশি ক্ষণস্থায়ী ঝড়ে দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে নাজিরার টেক শুঁটকি পল্লীর ব্যবসায়ীরা ‎৭ মাসেও আটক হয়নি লাইট হাউজের মাসুূদ হত্যার প্রধান আসামী জাহেদ : আরেক আসামী সাকিবের শুনানি বুধবার সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই উপসচিব পদে পদোন্নতি পেলেন হালিমা খাতুন মামলার আসামী করা দুবাইয়ে অবস্থান করা মিল্কীর প্রতিবাদ

ড.ইউনূস বিশ্বব্যাপী সম্মানিত একজন নেতা – জাতিসংঘের সাবেক মহাসচিব

বাংলাদেশে সহজে গণতান্ত্রিক উত্তরণের জন্য জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনের সমর্থন ও পরামর্শ কামনা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘আমরা নতুন করে শুরু করতে চাই; আমরা আপনাদের সহযোগিতা ও পরামর্শ চাই। আমরা এখন একটি দুর্দান্ত সুযোগ পেয়েছি।’

বৃহস্পতিবার (২৭ মার্চ) চীনের হাইনানে বোয়াও ফোরাম এশিয়ার বার্ষিক সম্মেলনের সাইডলাইনে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনের সঙ্গে সাক্ষাতের সময় প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।

বান কি মুন ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, ‘তার নেতৃত্বে বাংলাদেশ অনেক ভালো করবে।’

বান কি মুন বলেন, ‘বাংলাদেশ এখন এমন একজন নেতা পেয়েছে যিনি বিশ্বব্যাপী সম্মানিত।’ জাতিসংঘের সাবেক মহাসচিব নয়াদিল্লিতে নিযুক্ত তরুণ কূটনীতিক থাকাকালে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক জোরদারে তার ভূমিকার কথা স্মরণ করেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে কোরিয়ার কূটনৈতিক সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দিতে চুক্তি সইয়ে আমার কলম ব্যবহার করা হয়েছিল। বাংলাদেশ অনেক এগিয়েছে, তবে রাজনৈতিক ও গণতান্ত্রিকভাবে আরও ভালো করা উচিত ছিল।’

ড. ইউনূস বলেন, এক সময় কোরিয়া ও বাংলাদেশ একই কাতারে থাকলেও এখন কোরিয়া এগিয়ে গেছে। বাংলাদেশের মানুষ চমৎকার, কিন্তু রাজনৈতিক নেতৃত্ব আমাদের ধ্বংস করে দিয়েছে।’

বান কি মুন বলেন, ‘তিনি ইয়ংওয়ান করপোরেশনের চেয়ারম্যান এবং কোরিয়ার অন্যতম সম্মানিত ব্যবসায়ী নেতা কিহাক সাংয়ের সঙ্গে বাংলাদেশকে পরিচয় করিয়ে দিয়েছিলেন, যিনি পরবর্তী সময়ে বাংলাদেশে একটি বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে তার ব্যবসা সম্প্রসারণ করেন।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ সম্প্রতি চট্টগ্রামে কোরিয়ান ইপিজেডের সঙ্গে দীর্ঘদিনের অমীমাংসিত জমি সংক্রান্ত একটি সমস্যা সমাধান করেছে এবং আশা করা যায় যে এটি আরও কোরিয়ান ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করবে।’

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক মাহমুদ বৈঠকে জানান, ঢাকায় আসন্ন বিজনেস সামিটে কোরিয়া থেকে ২৬ সদস্যের একটি শক্তিশালী ব্যবসায়ী প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন কিহাক সাং।

প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট সমাধানে বান কি মুনের সহযোগিতা কামনা করেন এবং তাকে উপযুক্ত সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজার শহর থেকে ময়লার ভাগাড় ও ডাম্পিং স্টেশন স্থানান্তরের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ড.ইউনূস বিশ্বব্যাপী সম্মানিত একজন নেতা – জাতিসংঘের সাবেক মহাসচিব

আপডেট সময় : ০৩:২৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫