ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন র‍্যাবের হাতে গ্রেপ্তার বিশ্বকাপের মালিকানা বিক্রির পরিকল্পনা: মূল্য কত, কেন এ পথে হাঁটছে ফিফা রামুতে ফ্যামেলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী নিয়োগের মৌখিক পরীক্ষা শুরু সুন্দরবনে ১০ বছরে বাঘের সংখ্যা বেড়েছে ১৯টি বিকেএসপিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কারাতে শিক্ষার্থী মহেশখালীর ইয়াসারের মৃত্যু হবিগঞ্জে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি টুথপেস্ট ছাড়াও যেসব উপকরণে রয়েছে মাইক্রোপ্লাস্টিক, শরীরের কী ক্ষতি করে আজ জাতীয় লিপস্টিক দিবস মিয়ানমার থেকে ৩ কোটি টাকার মাদক ঢুকছিলো এপারে, বিজিবির হাতে পাচারকারী আটক কক্সবাজারে ভ্রাম্যমাণ লাইব্রেরির সাহিত্য আড্ডা, বিজয়ীদের পুরস্কার প্রদান প্রশাসনের নির্দেশনা মানেন না বিএনপি নেতা, ইজারার নামে সরকারি জমি দখলের অভিযোগ কুতুবদিয়ায় নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও আলোচনা সভা জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালনে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা আবারো সীমান্ত দিয়ে অনুপ্রবেশের পর উখিয়ায় ক্যাম্পে আশ্রয় নিল ৫ রোহিঙ্গা

জুলাই বিপ্লবের পর কক্সবাজারে তৎপর আরকান আর্মি! – র‍্যাব

কক্সবাজার সদরের খুরুশকুল ইউপির তেতৈয়া ঘাট এলাকা থেকে মায়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির ৬০ জোড়া পোশাক সহ ৩ জনকে গ্রেফতার করার তথ্য দিয়েছে র‌্যাব -১৫।

গ্রেফতারকৃতরা হলো, উখিয়ার পালংখালী ইউপির বাসিন্দা শফিকা আক্তার (৩৭),মিনুয়ারা আক্তার (৩৩) ও ইকবাল হাসান (১৪)। পোশাকের পাশাপাশি তাদের কাছে থাকা ৪ টি মোবাইল ও নগদ ৩৫ হাজার টাকা জব্দ করা হয়।

ঘটনাস্থল থেকে নুর মোহাম্মদ নামে পোশাক সরবরাহকারী চক্রের অন্যতম হোতা পালিয়ে যায় এবং গ্রেফতারকৃতরা তার নেতৃত্বে এই কাজ করতো বলে র‍্যাব’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দিয়েছে।

র‍্যাব-১৫ এর মিডিয়া পরিচালক আ.ম ফারুক এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত রবিবার (২৩ মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

র‍্যাবের দাবী, ‘জুলাই বিপ্লবের পর কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় আরকান আর্মির কার্যতৎপরতা বৃদ্ধি পেয়েছে’।

দুষ্কৃতিকারীর মাধ্যমে জব্দ হওয়া আরাকান আর্মির পোশাকগুলো রোহিঙ্গা ক্যাম্প এলাকায় পৌঁছানো হচ্ছিলো বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

জুলাই বিপ্লবের পর কক্সবাজারে তৎপর আরকান আর্মি! – র‍্যাব

আপডেট সময় : ০৩:৩৮:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫