ঢাকা ১০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে বরনে প্রস্তুত পেকুয়া কক্সবাজারে অনুষ্ঠিত হলো ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চাই -কক্সবাজারে ক্রীড়ামন্ত্রী কুতুবদিয়ায় উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানচর্চা এবং উদ্যোক্তা মনোভাব বিকাশে দিনব্যাপী কর্মসূচি রোহিঙ্গা ক্যাম্পে এনজিওর প্রশিক্ষণ কেন্দ্রে আগুন, ক্ষতি প্রায় ১২ লাখ টাকা কক্সবাজারে ১২ ঘন্টার সফরে ১১ কর্মসূচীতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজের দোকানে ফাঁসিতে ঝুলেছে মুজিব: পরকিয়া ও টাকার লেনদেন বলছে স্থানীয়রা প্রধানমন্ত্রীর কাছে ফতেখাঁরকুলকে পৌরসভা করার দাবি জানালেন ছাত্রনেতা বাসেত মির্জা বৃহত্তর মনোহরখালী ঐক্য পরিষদের জার্সি উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সফর, ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী কক্সবাজারে স্বাধীনতার ৫৫ বছরেও আলোর মূখ দেখেনি উখিয়ারঘোনা-গর্জনিয়া সড়ক : লাখো মানুষের ভোগান্তি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান জসিম বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ দাপট দেখিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু করল মেক্সিকো কউকের নতুন চেয়ারম্যান পেকুয়ার প্রকৌশলী মোহাম্মদ জসিম উদ্দিন

আসামীর তালিকায় মৃত ব্যক্তি, প্রবাসীর নাম ও এক ব্যক্তির নাম একাধিকবার!

২০২৪ এর ৪ আগস্ট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে কক্সবাজার সদর মডেল থানায় নতুন একটি মামলা রুজু করা হয়েছে।

ঘটনার ৭ মাস ১৭ দিন পর গত ২১ মার্চ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি এনামুল হক মামলাটি দায়ের করেন বলে জানান কক্সবাজার মডেল থানার ওসি ইলিয়াস খান।

এনামুল হক চট্টগ্রামের বাঁশখালীর স্থায়ী বাসিন্দা হলেও তিনি বর্তমানে থাকেন কক্সবাজারে।

মামলার প্রাথমিক তথ্য বিবরণীতে অপরাধের শিরোনাম উল্লেখ করা হয় ‘রাজনৈতিক মামলা’, যেখানে ৫২০ জনের নাম উল্লেখসহ আসামী করা হয় সর্বমোট ৭৭০ জনকে।

মামলা দায়েরের পর থেকেই এর নানান অসংগতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারীদের মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।

আমাদের হাতে এসেছে মামলার এজাহারের একটি সংখ্যা। এতে ৫২০ নং আসামী জাফর আলম মাঝি ২০২৪ সালে মৃত্যু বরণ করেছেন, ইসলামপুর ইউনিয়ন পরিষদ থেকে দেয়া যার মৃত্যু সনদ সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়েছে।

জাফরের ছেলে সাইফুল ইসলাম বলেন, ‘আমার বাবা দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন এবং ২০২৩ সালের ৬ জুন তার অপারেশন হয়। এরপর গত বছরের ৫ আগস্ট বিকেলে তিনি মারা যান। অথচ তার নাম মামলার আসামির তালিকায় দেখে আমরা হতবাক।’

অন্যদিকে মামলার ৪২৭ নং আসামী আইয়ুব আলী নিজের ফেসবুক একাউন্টে মামলার একটি অংশের ছবি পোস্ট করে জানিয়েছেন তিনি গত ২ বছর ধরে আরব আমিরাতে আছেন।

প্রবাসী এই ব্যক্তি অনেকটা ব্যঙ্গ করে তার পোস্টে লিখেন, ‘আলহামদুলিল্লাহ, আমিই সফল! আমি ২বছর যাবত সংযুক্ত আরব আমিরাতে থাকার পরেও আমি মামলার আসামি। ধন্যবাদ কৃতজ্ঞতা মামলার মহামান্য বাদী।’

২৫৭ নং আসামী উখিয়ার পালংখালী ইউপি’র চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী তার ফেসবুকে লিখেছেন, ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে অর্থ সহায়তা দেওয়ার পরও চাঁদাবাজ লুঠতরাজ জবর দখলকারীর বিরুদ্ধে কথা বলাতে আজ বৈষম্য বিরোধী ছাত্রের দেওয়া মামলার আসামী।’

এছাড়াও জহিরুল কাদের ভুট্টু, তামজিদ পাশা ও আসিফুল করিম এর নাম আসামীর তালিকায় এসেছে একাধিকবার।

এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া কক্সবাজারের দুই পরিচিত মুখ শহিদুল ওয়াহিদ শাহেদ ও জিনিয়া শারমিন রিয়া এই মামলা নিয়ে তারা অবগত নন বলে ফেসবুকে দাবী করেছেন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক এসএস সাগর টিটিএনকে বলেন, “বাদি আমাকে বলেছে ভুলবশত কিছু অসংগতি হয়েছে। ভুল হলে সংশোধনের সুযোগ আছে। কিন্তু বাণিজ্য কিংবা উদ্দ্যশ্যে হাসিলের জন্য নিরীহ কাউকে হয়রানি করা হলে তা কোনোভাবে মেনে নেয়া হবেনা।”

মামলার অন্যতম আসামীরা হলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা (৫৫), কক্সবাজার ৩ আসনের সাবেক সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল (৫০), কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী (৬০), সাধারণ সম্পাদক মুজিবুর রহমান (৫৫), সাবেক সংসদ সদস্য জাফর আলম (৫০), সাবেক সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক (৫০), সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি (৫৫), জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল (৪৮) সহ ৫২০ জন আসামীর নাম উল্লেখ করা হয়।

মামলার এজাহারে ঘটনার বিবরণে বলা হয়, গত ৪ আগস্ট বিকালে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে জনমনে আতংক ও ত্রাস সৃষ্টি, ছাত্র-জনতাকে হত্যার উদ্দেশ্যে মারধর, প্রাণনাশের হুমকি প্রদান এবং বিস্ফোরক উপাদান দ্বারা জনমনে ভীতি সঞ্চার করেছেন আসামীরা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে বরনে প্রস্তুত পেকুয়া

আসামীর তালিকায় মৃত ব্যক্তি, প্রবাসীর নাম ও এক ব্যক্তির নাম একাধিকবার!

আপডেট সময় : ০৪:৩৪:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫