ঢাকা ০৪:০০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশ বাহিনীকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহানবীর আদর্শ অনুসরণ করে ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব ইসলামাবাদে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু রোহিঙ্গা ক্যাম্পে ওয়ান শুটারগানসহ যুবক আটক পালংখালী খালে মাছ ধরতে গিয়ে দুই রোহিঙ্গা শিশু নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ উখিয়ায় দুই রেস্তোরাঁয় অনিয়ম, ৪ লাখ টাকা জরিমানা বাঁকখালী নয়, রামু অথবা ঈদগাঁও উপজেলার সাথে থাকতে চেয়ে ঈদগড়বাসীর স্মারকলিপি কক্সবাজারে বহুল প্রত্যাশিত মেরিন ড্রাইভ সংযোগ সড়ক বাস্তবায়নের পক্ষে অবস্থান ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ‎ একরাম হত্যায় মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ মেরিন ড্রাইভে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাতকানিয়ার জাবেদের মৃত্যু মহাসড়কে অভিযান, চারটি বাসকে ১১ হাজার টাকা জরিমানা , ৭ হাইড্রোলিক হর্ন জব্দ লোহাগাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড প্রবীণ আইনজীবী প্রফেসর নুর আহমদ এডভোকেটের ১ম মৃত্যু বার্ষিকী ২৬ আগস্ট আশ্রয়প্রার্থী বিদেশিদের জন্য বড় দুঃসংবাদ দিল আমেরিকা

রোহিঙ্গা ইস্যু ঘিরে তৎপর বড় মাঠের ‘খেলোয়াড়’ বাংলাদেশ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘  বাংলাদেশ দুনিয়ার বড় মাঠে খেলার খেলোয়াড়, ছোট মাঠে খেলার খেলোয়াড় না। স্বপ্নের ও সাধের বাংলাদেশ গঠনে সবাইকে দলবদ্ধ খেলোয়াড় হিসেবে খেলতে হবে। ‘

গত ১৭ মার্চ (সোমবার) আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের সাথে বৈঠকে এই মন্তব্যের মাত্র একদিনের মাথায় ১৮ মার্চ গণমাধ্যমের শিরোনামে এলো আলোচিত এক খবর।

রোহিঙ্গাদের বিতর্কিত সশস্ত্র সংগঠন আরকান রোহিঙ্গা সালভেশন আর্মি’র প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

দশ সহযোগী সহ র‍্যাবের হাতে নারায়ণগঞ্জে আটক হওয়া জুনুনি’র ১০ দিন রিমান্ড আবেদন মঞ্জুর করেছে আদালত।

এর আগে ১৩ মার্চ বাংলাদেশে সফরে আসেন জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস।

পরদিন ১৪ মার্চ ড. মুহাম্মদ ইউনূস গুতেরেসকে নিয়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে লাখো রোহিঙ্গাদের নিয়ে ইফতার করেন।

ইফতার পরবর্তী ভাষণে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নিজ দেশে ফিরতে মুখিয়ে থাকা রোহিঙ্গাদের ইউনূস আশ্বস্ত করেন এবার না হলেও আগামী ঈদে বাড়ি ফিরতে পারবে আশ্রিতরা।

ইউনূস বলেন, “আপনারা প্রত্যাবাসনের বিষয়ে জাতিসংঘের মহাসচিবকে যে অনুরোধ জানিয়েছেন, আমরা তা গুরুত্বের সঙ্গে তার কাছে উপস্থাপন করছি। আপনাদের যত দ্রুত সম্ভব নিজ দেশে ফেরানোর ব্যবস্থা করা যায়, আমরা নিরলসভাবে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি”।

গুতেরেসও সেসময় তাঁর বক্তব্যে বাংলাদেশের উদারতা’কে ধন্যবাদ জানান এবং রোহিঙ্গাদের ধৈর্য রাখার আহবান জানিয়ে এই সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন।

বক্তব্যে তিনি বলেন, ‘আমি জোরালো ভাবে এই বিষয়টি বিশ্ববাসীর কাছে তুলে ধরবো যে- এখানে জরুরি ভিত্তিতে সহায়তা দরকার’।

সাবেক পর্তুগিজ প্রধানমন্ত্রী গুতেরেস এছাড়াও যাওয়ার বেলায় রাখাইনের জন্য বাংলাদেশের কাছে ‘মানবিক করিডোর’ প্রত্যাশা করেছেন ।

অন্যদিকে আতাউল্লাহ যখন গ্রেফতার হলো তখন  বাংলাদেশে দুই দিনের সফরে এসে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের সিনেটর গ্যারি চার্লস পিটার্স।

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি। সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তাঁরা পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক উন্নয়ন এবং উভয় দেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন বলে জানা গেছে।

এবছর রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশে একটি আন্তর্জাতিক সম্মেলন হওয়ার কথা রয়েছে, সব মিলিয়ে বলা চলে এই ইস্যু ঘিরে জোরেশোরে তৎপরতা চলছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পুলিশ বাহিনীকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা ইস্যু ঘিরে তৎপর বড় মাঠের ‘খেলোয়াড়’ বাংলাদেশ

আপডেট সময় : ০৩:৫৩:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫