ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কে হচ্ছেন বিসিবির কক্সবাজারের কাউন্সিলর? র‌্যাবের অভিযান: টেকনাফে ১ লাখ পিস ইয়াবাসহ ২ জন ও ঈদগাঁওয়ে অস্ত্রসহ ২ জন গ্রেফতার কক্সবাজারে “মাদক নিযন্ত্রণ ও যুব সমাজের সম্পৃক্ততা” শীর্ষক সেমিনার মসজিদের কক্ষে ইমামের ঝুলন্ত মরদেহ উখিয়ায় মাদ্রাসাছাত্রীর মৃত্যু ঘিরে রহস্য ডাকাতি প্রস্তুতি মামলার আসামিকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে ভারতের উত্তর প্রদেশে ভারী বৃষ্টি ও বজ্রপাতে নিহত প্রায় ৯০ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত সংসদ নির্বাচন ও গণভোটের চ্যালেঞ্জ শনাক্তে কক্সবাজারে যাচ্ছে ইসি মহেশখালীতে ড্রেন নির্মাণকাজে ডাম্পারের ধাক্কা, শ্রমিক নিহত টেকনাফে অস্ত্র মামলার পলাতক আসামি গ্রেফতার আন্দামান সাগরে ট্রলারডুবি ঘটনায় অভিযুক্ত শীর্ষ মানবপাচারকারী শাকের মাঝি আটক কক্সবাজারে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬ তম আবির্ভাব উৎসব উপলক্ষে সাধারণ সভা ১৫ মে গর্জনিয়ায় সোহেলের বসতঘর থেকে মিললো ১ লাখ পিস ইয়াবা : এলাকায় চাঞ্চল্য

বিয়ের দু’মাসেই সড়ক দূর্ঘটনায় দম্পতি: স্বামী নিহত স্ত্রী হাসপাতালে ভর্তি

কক্সবাজার–টেকনাফ মহাসড়কের পানেরছড়া ঢালায় পালকি বাস ও সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। সোমবার দুপুর ২টায় পানেরছড়া ঢালায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

রামু ক্রসিং হাইওয়ে থানার ইনচার্জ মো. নাসির উদ্দীন জানান, বাস এবং সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ ৪ জন আহত হয়েছে এবং ঘটনাস্থলে ১ জন নিহত হয়েছে।

নিহত যুবকের নাম মোহাম্মদ রায়হান। সে উখিয়ার কোর্টবাজার এলাকার মৃত মোহাম্মদ তাহের এবং হাজেরা বেগমের সন্তান।

নিহত রায়হানের মা হাজেরা বেগম ছেলের মৃত্যুর খবর শুনে যেন বাকরূদ্ধ। শুধু একটি কথায় তার মুখে আমার ছেলে কোথায়, আমার ছেলে কোথায়। হাজেরা বেগমের বুকফাটা কান্নায় যেন স্তম্ভিত হয়ে রয়েছে হাসপাতালের চারপাশ।

নিহত রায়হানের স্বজন আব্দুর রহমান জানান, হঠাৎ করে তারা দুর্ঘটনার বিষয়টি জানতে পারেন।

আব্দুর রহমান বলেন, ” রায়হানের বিয়ে হয়েছে মাত্র ২ মাস হলো। বিয়ের এখনো আনুষ্ঠানিকতা হয়নি। তারা স্বামী স্ত্রী দুজনই ছিল সিএনজিতে। রায়হানের স্ত্রী গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি রয়েছে।

রায়হানের চাচাতো ভাই জানান, আমরা শোনা মাত্রই হাসপাতালে ছুটে এসেছি। এসে দেখি রায়হান আর আমাদের মাঝে নেই। তার স্ত্রী আশংকাজনক অবস্থায় রয়েছে সদর হাসপাতালে রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কে হচ্ছেন বিসিবির কক্সবাজারের কাউন্সিলর?

বিয়ের দু’মাসেই সড়ক দূর্ঘটনায় দম্পতি: স্বামী নিহত স্ত্রী হাসপাতালে ভর্তি

আপডেট সময় : ১০:৩৭:০৭ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫