ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্ষণস্থায়ী ঝড়ে দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে নাজিরার টেক শুঁটকি পল্লীর ব্যবসায়ীরা ‎৭ মাসেও আটক হয়নি লাইট হাউজের মাসুূদ হত্যার প্রধান আসামী জাহেদ : আরেক আসামী সাকিবের শুনানি বুধবার সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই উপসচিব পদে পদোন্নতি পেলেন হালিমা খাতুন মামলার আসামী করা দুবাইয়ে অবস্থান করা মিল্কীর প্রতিবাদ ৩৫ বছর পর ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হারুন গ্রেপ্তার কক্সবাজারে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু ৪৯০ এআই ক্যামেরা স্থাপন, মহাসড়কে আইন ভাঙলেই ‘অটো ফাইন’: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সর্বোচ্চ ১৮৩ মিমি বৃষ্টিপাত টেকনাফে, বৃষ্টিপাত থাকতে পারে আরো ৫দিন : আবহাওয়া অফিস সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই : প্রধানমন্ত্রী তুরস্ক থেকে পা হারিয়ে ঢাকা বিমানবন্দরে উখিয়ার মরিচ্যার ফরিদ পরিবারকে খুঁজছে অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী মুখস্থনির্ভর শিক্ষা নয়, খেলায় খেলায় শিশুদের শেখাতে হবে : ববি হাজ্জাজ কক্সবাজারকে এশিয়ার অন্যতম পর্যটনকেন্দ্র করতে চায় সরকার

কক্সবাজারে ৪৫তম ষোড়শ প্রহরব্যাপী মহানামযজ্ঞ শুরু ৯ মার্চ

সার্বজনীন শ্রীশ্রী কৃষ্ণানন্দধাম কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে শুরু হতে যাচ্ছে কক্সবাজার চাউল বাজার গীতা সংঘ প্রতিষ্ঠিত বর্ণাঢ্য “ষোড়শ প্রহরব্যাপী ৪৫ তম মহানামযজ্ঞ ২০২৫”। এবারের মহাযজ্ঞে থাকছে পাঁচদিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান, গীতা পাঠ, ভক্তিমূলক আলোচনা ও বিশেষ আয়োজন।

৯ মার্চ, রবিবার সকালে নগর পরিক্রমার মাধ্যমে শুরু হবে এই মহাযজ্ঞ। এরপর গীতা পাঠ, বর্ণাঢ্য শোভাযাত্রা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হবে। বিকেলে মহাসমারোহে শুরু হবে নাম সংকীর্তন এবং রাতভর চলবে ভক্তিমূলক আলোচনা ও গৌর আরতি। এছাড়াও রয়েছে নাম সংকীর্তন, ভাগবত পাঠ, এবং মহাপ্রসাদ বিতরণ। ভক্তদের জন্য থাকছে গৌরলীলা আলোচনা এবং বৈষ্ণব সমাজের অতিথিদের শুভ আগমন।

১৪ মার্চ ভগবান শ্রীকৃষ্ণের দোলযাত্রা উদযাপনের মাধ্যমে এই মহানামযজ্ঞের সমাপ্তি ঘটবে। দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান এবং সন্ধ্যায় মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে সমাপ্ত হবে পাঁচদিনের এই মহাযজ্ঞ।

কক্সবাজারের শ্রীশ্রী কৃষ্ণানন্দধাম মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য এই মহানামযজ্ঞে অংশ নিতে দেশ-বিদেশের সমস্ত ভক্তদের আমন্ত্রণ জানিয়েছেন আয়োজক কমিটি।

এই মহাযজ্ঞ শুধু ধর্মীয় আয়োজনই নয়, এটি সম্প্রীতির এক মিলনমেলা যেখানে সকল শ্রেণির মানুষ একসঙ্গে নাম সংকীর্তনের মাধ্যমে ভগবানের চরণে আত্মনিবেদন করেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ক্ষণস্থায়ী ঝড়ে দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে নাজিরার টেক শুঁটকি পল্লীর ব্যবসায়ীরা

কক্সবাজারে ৪৫তম ষোড়শ প্রহরব্যাপী মহানামযজ্ঞ শুরু ৯ মার্চ

আপডেট সময় : ০৭:২৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫