ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় যাত্রীবেসে টমটম ছিনতাই ফের মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক আহত উখিয়ায় ঘরের ভেতর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার মগনামায় ৯৩১ জেলে পরিবারকে ৭৫ কেজি করে ভিজিএফ চাল বিতরণ মেরিন ড্রাইভে চলন্ত প্রাইভেটকারে আগুন, পুড়ে ছাই কক্সবাজারে সাড়ে ৬ লাখ শিশুকে হাম-রুবেলা টিকা দিচ্ছে স্বাস্থ্য বিভাগ বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণ হলেও দেশে বেড়েছে সামান্য: জ্বালানিমন্ত্রী এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের জননেতা নুরুল আবছারে চিকিৎসায় পাশে দাঁড়ানোর আহবান বাড়লো তেলের দাম: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার ‘মালয়েশিয়া এয়ারপোর্ট’ কচ্ছপিয়া ও নোয়াখালী পাড়া: চলছে মানবপাচার ও অপহরণ উখিয়ায় গলায় ফাঁস লাগানো সেই কিশোরের মৃত্যু জরুরি স্বাস্থ্যসেবায় দেশের শ্রেষ্ঠত্ব অর্জন পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আগামীর সময়ের কক্সবাজার প্রতিনিধি হলেন সাংবাদিক ইমরান হোসাইন

কক্সবাজার সৈকতে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে, আগামীকাল রোজা

কক্সবাজারের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। রোববার (২ মার্চ) পবিত্র রমজান মাস শুরু হবে। আজ এশার নামাজের সঙ্গে তারাবির নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ভোরে রোজা রাখার উদ্দেশে সেহরি খাবেন তারা।

কক্সবাজার সমুদ্র সৈকতে জেলা চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সেখানে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশন, আবহাওয়া অধিদপ্তর, ইমাম সমিতি সহ সংশ্লিষ্টরা একসাথে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখেন।

তবে চাঁদটি সবার আগে চোখে পড়ে কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নানের। তিনি বলেন, আবহাওয়া খবরা-খবর দেখে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে আসি। এখানেই আমার চোখেই প্রথম চাঁদের দেখা পাই।

পরে অবশ্য আস্তে আস্তে সকলেই দেখতে পান রমজান মাসের চাঁদ।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন বলেন, আলহামদুলিল্লাহ আমরা চাঁদ দেখা কমিটি সমুদ্রের বালুকাবেলায় দাঁড়িয়ে চাঁদ দেখতে পেয়েছি। এটা অত্যন্ত খুশির খবর। আমরা যথাযথ প্রক্রিয়া অনুযায়ী সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করেছি।

ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজারের উপ-পরিচালক ফাহমিদা বেগম টিটিএন -কে বলেন, সন্ধ্যা ৬ টা ৮ মিনিটে পবিত্র মাহে রমজান মাসের চাঁদ দেখা গেছে। কক্সবাজার জেলায় রাত ৮ টা ৩৮ মিনিট থেকে তারাবির নামাজ অনুষ্ঠিত হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজার সৈকতে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে, আগামীকাল রোজা

আপডেট সময় : ০১:২০:২৯ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫