ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফের সালমান ওরফে কিং গ্রেপ্তার বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা টেকনাফের চাঞ্চল্যকর অপহরণ মামলার প্রধান ২ আসামি গ্রেফতার কলাতলীতে অজ্ঞাত মরদেহ, পরিচয় শনাক্তের চেষ্টায় পুলিশ জুলাইয়ের বীরদের ভিলেন বানানোর অপচেষ্টা চলছে : সাদিক কায়েম বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম ছুঁল ৭৪ লাখ সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস যে সমীকরণে গোল্ডেন বুট জিততে পারেন মেসি আমরা রাজনীতি করি মানুষের জন্য, দেশের জন্য- পেকুয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী মুক্তিপণের দাবিতে পাহাড়ে আটকে নির্যাতন, পরে উদ্ধার কক্সবাজারে হত্যা মামলার আসামি গ্রেপ্তার সিএনজি অটোরিকশা থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার পাচারের উদ্দেশ্যে মজুদ করা ৫৪ বস্তা সার জব্দ, আটক ১ টেকনাফে কিশোরকে অপহরণ, ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি পানি উন্নয়ন বোর্ড নয়, স্লুইসগেট দেখভাল করবে স্থানীয় প্রশাসন : পেকুয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদকে টার্গেট করে সক্রিয় রোহিঙ্গা ক্যাম্পের ‘জাল টাকা’ চক্র – উখিয়ায় গ্রেফতার এক

২ মার্চ থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সক্রিয় হতে শুরু করেছে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক জাল টাকা তৈরির সংঘবদ্ধ চক্র।

এই চক্রের তৎপরতা রুখতে সক্রিয় হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, অভিযান চালিয়ে ৪৯ টি এক হাজার টাকার ‘জাল’ নোট সহ এক রোহিঙ্গা নারীকে গ্রেফতার করেছে উখিয়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত সাড়ে ১২ টার দিকে উপজেলার কুতুপালং বাজারে ‘জাল’ নোট লেনদেন এর সময় ঐ নারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রাবেয়া (৪১), উখিয়ার কুতুপালং নিবন্ধিত শরণার্থী ক্যাম্পের নুরুল হাকিমের স্ত্রী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ‘জাল টাকা’র চক্রের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন ঐ নারী।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে এক সহযোগীর নাম উল্লেখ সহ অজ্ঞাত ৩/৪ জনের বিরুদ্ধে উখিয়া থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, ” আসন্ন রমজানে উখিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর। ”

‘জাল টাকা’ চক্রের পলাতক আসামীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঈদকে টার্গেট করে সক্রিয় রোহিঙ্গা ক্যাম্পের ‘জাল টাকা’ চক্র – উখিয়ায় গ্রেফতার এক

আপডেট সময় : ০২:৫৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫