ঢাকা ০৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনা করেই কাজ করতে হবে-টেকনাফে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি কক্সবাজারে চালু হলো মাদকদ্রব্য অপরাধ দমনে তিন ট্রাইব্যুনাল পড়ে আছে মহেশখালীর ৮ হাজার কোটি টাকার পাইপলাইন নিখোঁজের ৮ বছর পর বালুখালীর জসিমকে  পঞ্চগড় থেকে ফিরে পেল পরিবার বঙ্গোপসাগরে নিম্নচাপ : সারাদেশে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, কমবে তাপদাহ বিশ্ব গণ্ডার দিবস আজ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু

চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাং গয়ালমারা স্টেশন এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে আইরিন সুলতানা নামে এক নারী ও তার শিশু সন্তান আহসান নিহত হয়েছেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভোররাত ৩টার দিকে চকরিয়ার উপজেলার উত্তর হারবাং গয়ালমারা স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একই দুর্ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন আইরিনের কলেজ পড়ুয়া ভাই আবির (১৭)।

জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারি মারা গিয়েছিলেন আইরিন সুলতানার বাবা। সেই খবরে কক্সবাজার রামুর নিজ বাড়িতে গিয়েছিলেন আইরিন। ঠিক ৯ দিন পর মারা গেলেন আইরিনের শাশুড়ি ফাতেমা বেগম (৬৫)। সেই খবরে ৬ মাসের বাচ্চা নিয়ে শ্বশুর বাড়ি ফিরছিলেন আইরিন। কিন্তু ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আইরিন ও তার ৬মাস বয়সী ছেলে আহসান নিহত হয়।

আইরিন সুলতানা (৩০) কর্ণফুলী উপজেলার বড়উঠান (৩নম্বর ওয়ার্ড) ফাজিল খাঁর হাট আলী আহমদ চেয়ারম্যান বাড়ির ব্যাংকার মো. নোমানুর রশিদের (৩৪) স্ত্রী। ২০২৩ সালে সামাজিকভাবে তাদের বিয়ে হয়। কক্সবাজারের রামু এলাকায় আইরিনের বাড়ি।

স্থানীয়রা বলছেন, সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সমন্বিত উদ্যোগ। সরকার, চালক, মালিক, শ্রমিক ও যাত্রী সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে- মনে রাখতে হবে, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি।

চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন জানান, চট্টগ্রামমূখী যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে মা ও শিশু নিহত হয়েছেন। এ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু

আপডেট সময় : ০১:০০:০৪ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫