ঢাকা ০৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের লোহাগাড়ায় ইয়াবা সেবন করে মাকে মারধর, ছেলের এক মাসের কারাদণ্ড প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর আজিজনগরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই হাসিনার সম্পত্তি বিক্রির অর্ধেক অর্থ পাবেন অভ্যুত্থানে নিহতদের স্বজনেরা, মন্ত্রণালয়ে চিঠি পাহাড়সম অদক্ষতা চাপা দেওয়ার জন্য বিরোধীদলের ওপর দায় চাপাচ্ছে সরকার: জামায়াত আমির রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী টেকনাফে মাছ ধরার নৌকায় বজ্রপাত, জেলের মৃত্যু রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চায় বাংলাদেশ আজ জেলহত্যা দিবস গ্রীষ্মের আগেই গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী এলপিজির দাম বাড়ানোর পর কোন সিলিন্ডার কত  ১২০ কিমি বেগে অন্ধ্র উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’ লিংকরোডে সড়ক দুর্ঘটনায় আলী আহমদ কোম্পানির মৃত্যু সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর উদ্যোগে কক্সবাজারে ভরতনাট্যম নৃত্যের প্রশিক্ষণ কার্যক্রম শুরু অপহরণের নাটক সাজিয়ে ২২ দিন আত্মগোপন : আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার

লোহাগাড়ায় ইয়াবা সেবন করে মাকে মারধর, ছেলের এক মাসের কারাদণ্ড

চট্টগ্রামের লোহাগাড়ায় ইয়াবা সেবন করে মাকে মারধরের অভিযোগে দিদারুল আলম (২২) নামে এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত দিদারুল আলম উপজেলার চরম্বা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রাজঘাটা এলাকার কবির আহমদের ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন জানান, ছেলের হাতে মারধরের শিকার হওয়ার অভিযোগ নিয়ে দিদারের মা নিজেই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আসেন। পরে ইউএনওর নির্দেশনায় তাঁকে নিজের কার্যালয়ে ডেকে নিয়ে মায়ের জবানবন্দি গ্রহণ করা হয়।

এ সময় দিদার গত সাত মাস ধরে ইয়াবা সেবনের বিষয়টি স্বীকার করেন। মাদক সেবন ও মাকে মারধরের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দিদারের মা নাছিমা আকতার বলেন, তাঁর ছেলে দীর্ঘদিন ধরে ইয়াবা সেবন করে তাঁকে মারধর করে আসছিল। এমনকি গতকালও ছেলের নির্যাতনের কারণে তিনি বাড়িতে থাকতে পারেননি।

বিষয়টি তিনি চরম্বা ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ হোসেন, ইউপি সদস্য জয়নাল আবেদীন ও স্থানীয় গ্রামপুলিশকে জানান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গিয়ে অভিযোগ করেন।

তিনি আরও বলেন, আমার ছেলে নষ্ট হয়ে গেছে। তাকে সাজা প্রদান করায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

লোহাগাড়ায় ইয়াবা সেবন করে মাকে মারধর, ছেলের এক মাসের কারাদণ্ড

আপডেট সময় : ০৪:৪৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬