ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের লোহাগাড়ায় ইয়াবা সেবন করে মাকে মারধর, ছেলের এক মাসের কারাদণ্ড প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর আজিজনগরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই হাসিনার সম্পত্তি বিক্রির অর্ধেক অর্থ পাবেন অভ্যুত্থানে নিহতদের স্বজনেরা, মন্ত্রণালয়ে চিঠি পাহাড়সম অদক্ষতা চাপা দেওয়ার জন্য বিরোধীদলের ওপর দায় চাপাচ্ছে সরকার: জামায়াত আমির রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী টেকনাফে মাছ ধরার নৌকায় বজ্রপাত, জেলের মৃত্যু রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চায় বাংলাদেশ আজ জেলহত্যা দিবস গ্রীষ্মের আগেই গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী এলপিজির দাম বাড়ানোর পর কোন সিলিন্ডার কত  ১২০ কিমি বেগে অন্ধ্র উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’ লিংকরোডে সড়ক দুর্ঘটনায় আলী আহমদ কোম্পানির মৃত্যু সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর উদ্যোগে কক্সবাজারে ভরতনাট্যম নৃত্যের প্রশিক্ষণ কার্যক্রম শুরু অপহরণের নাটক সাজিয়ে ২২ দিন আত্মগোপন : আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর আজিজনগরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই

প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে সারা দেশে একযোগে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৭’-এর বাছাই পর্ব। এরই ধারাবাহিকতায় বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নিবন্ধিত শিক্ষার্থীদের নিয়ে বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৭) সকাল ৯টায় আজিজনগর আজিজউদ্দিন মাঠে উৎসবমুখর পরিবেশে এ বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নিবন্ধিত শিক্ষার্থীরা অংশ নেয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করা এবং প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করাই এ আয়োজনের মূল লক্ষ্য। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি তৈরি হয়।

বর্তমান সময়ে শিশু-কিশোরদের মোবাইল ও অনলাইন গেমের আসক্তি বাড়ছে। পাশাপাশি মাদক ও নানা সামাজিক অপরাধ থেকেও তাদের দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই শিক্ষার্থীদের নিয়মিত মাঠমুখী করার ওপর গুরুত্ব দেন সংশ্লিষ্টরা।

আয়োজকরা বলেন, পাহাড়ি ও প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের মধ্যেও অনেক প্রতিভাবান ক্রীড়াবিদ রয়েছে। যথাযথ সুযোগ ও প্রশিক্ষণ পেলে তারা জাতীয় পর্যায়ে ভালো করার পাশাপাশি দেশের প্রতিনিধিত্ব করতে পারবে।

এ সময় উপস্থিত ছিলেন নতুন কুঁড়ি স্পোর্টসের আহ্বায়ক ও আজিজনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবারক হোসেন, সদস্য সচিব ও চাম্বি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আবু হানিফ, ২ নম্বর চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, ইউপি সদস্য বেলাল হোসেন, সিনিয়র শিক্ষক মনজুর রহমান, ক্রীড়াবিদ তৌহিদুর রহমান নবাব, প্রভাষক মো. জুবাইরুল ইসলাম, আহ্বায়ক কমিটির সদস্য রবিউল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা শাহাজালাল, খালেদ মাহমুদ বাবু ও পরিষদের হিসাবরক্ষক আসিফ উদ্দিনসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।

বাছাই পর্বকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মাঠে শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ আয়োজনের মাধ্যমে আজিজনগরসহ দেশের প্রত্যন্ত অঞ্চলের নতুন নতুন ক্রীড়া প্রতিভা উঠে আসবে এবং ভবিষ্যতে তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম বয়ে আনবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর আজিজনগরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই

আপডেট সময় : ০৪:৪০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬